শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৪ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা: বাংলাদেশে প্রতি সিলিন্ডারে ১৫ হাজার টাকা লাভ !
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা: বাংলাদেশে প্রতি সিলিন্ডারে ১৫ হাজার টাকা লাভ !
১৬৩৩ বার পঠিত
রবিবার, ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা: বাংলাদেশে প্রতি সিলিন্ডারে ১৫ হাজার টাকা লাভ !

---বিবিসি২৪নিউজ,নুরুল ইসলাম,বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে করোনার ১০ হাজার টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ৪০-৪৫ হাজার টাকায়৷ ইতিমধ্যে অক্সিজেন সিলিন্ডার মজুতের হিড়িক পড়েছে৷ সেই সুযোগে কিন্তু ঘরে সিলিন্ডার ব্যবহারে বিপদের শঙ্কাও আছে ৷

কয়েকদিন আগে স্ত্রীর শ্বাসকষ্ট দেখা দিলে বিপদে পড়েন ঢাকার ফয়সাল আহমেদ৷ কারণ তাকে নিয়ে হাসপাতালে যেতে চাননি তিনি৷ তিনি বলেন, ‘‘হাসপাতালগুলোর অবস্থা খারাপ৷ সেখানে রোগী নিয়ে যেতে ভরসা পাইনি৷” সংক্রমণের ভয়ে তাই বাসায় রেখেই স্ত্রীর চিকিৎসা করানো শ্রেয় মনে করেছেন তিনি৷ ‘‘কিন্তু সেখানেও অক্সিজেনের সংকট আছে৷ তাই ঘরেই সিলিন্ডার কিনে এনেছি,” বলেন ফয়সাল৷

সিলিন্ডারের বাজারের বিষয়ে আগেই তার ধারণা ছিল৷ তারপরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে৷ অন্তত ১৬ জন বিক্রেতার কাছে ধরনা দিয়েছেন তিনি৷ শেষ পর্যন্ত ২৭ হাজার টাকা খরচ করেছেন, কিন্তু পছন্দের ব্র্যান্ডেরটি কিনতে পারেননি৷ ফয়সাল বলেন, ‘‘করোনা শুরুর সময় সবচেয়ে ভালো একটি অক্সিজেন সিলিন্ডারের দাম ছিলো ১০-১২ হাজার টাকা৷ আর রিফিল করতে লাগত তিনশ টাকা৷ কিন্তু এখন সেই সিলিন্ডারের দাম ৩০ থেকে ৪৫ হাজার টাকা৷ রিফিল এক থেকে তিন হাজার টাকা৷’’

‘চাহিদা অনুযায়ী আমদানি করা যাচ্ছে না’

একটি অক্সিজেন সিলিন্ডারের সাথে ট্রলি, ফ্লো মিটার, ক্যানোলা ও মাস্ক দেয়া হয়৷ সাধারণত বাড়িতে ব্যবহারের জন্য একটি সিলিন্ডারে এক হাজার ৪০০ লিটারের (১ দশমিক ৪ কিউবিক মিটার) অক্সিজেন থাকে৷ ব্যবহার করা যায় এক হাজার ২০০ মিনিট৷

আগে সিলিন্ডার ভাড়া পাওয়া গেলেও এখন আর তা পাওয়া যাচ্ছে না৷ তার উপর এক প্রতিষ্ঠান থেকে কিনলে আরেক প্রতিষ্ঠান ‘রিফিলও’ করতে চায় না৷ তার বদলে প্রতিটি সিলিন্ডার বিক্রি করে কমপক্ষে ১৫ হাজার টাকার ব্যবসায় বেশি মনোযোগ বিক্রেতাদের৷

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ‘লিনডে’ কোম্পানির উৎপাদিত সিলিন্ডারের চাহিদা সবচেয়ে বেশি৷ এছাড়াও চীন ও তাইওয়ান থেকে আনা সিলিন্ডারও বিক্রি হয়৷ তেজগাঁও কলোনী বাজার এলাকার লিনডের পরিবেশক আবু তাহের৷ তিনি দাবি করেন, সরবরাহ না থাকায় কয়েকদিন ধরে কোম্পানিটির সিলিন্ডার দিতে পারছেন না৷ তবে তিনি ৩৫ হাজার টাকায় এক ধরনের ‘প্রাইভেট’ সিলিন্ডার বিক্রি করেন৷ আর দুই-একদিন পরে লিনডের সিলিন্ডার দিতে পারবেন, কিন্তু দাম পড়বে ৪৫ হাজার টাকা৷ দাম এত বেশি কেন? জানতে চাইলে বলেন, ‘‘এখন চাহিদা অনেক বেশি৷ আর সিলিন্ডারগুলো আমদানি করা হয়৷ চাহিদা অনুযায়ী আমদানি করা যাচ্ছে না৷’’

‘চোখ ও শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে’

পরিবেশকদের সাথে কথা বলে জানা যায়, এখন তারা যে সংখ্যক সিলিন্ডার পান তার চেয়ে চাহিদা চার-পাঁচ গুণ বেশি৷ প্রয়োজন না থাকলেও অনেকে আতঙ্কে ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুত করছেন বলে জানান তারা৷ তাদের কেউ কেউ বিক্রির আগে তাই নিশ্চিত হতে চান গ্রাহকের আসলেই প্রয়োজন আছে কিনা৷ তেমনই একজন পরিবেশক শাকিল আহমেদ৷ তার প্রতিষ্ঠানের নাম ‘ইমারজেন্সি অক্সিজেন হোম সার্ভিস’৷ শাকিল বলেন, ‘‘প্রয়োজন না থাকার পরও অনেকেই সিলিন্ডার কিনে বাসায় রেখে দিচ্ছেন৷ তিন-চারটাও কিনে রাখছেন কেউ কেউ৷ তাই আমরা চেষ্টা করছি যাদের আসলেই প্রয়োজন তাদের কাছে বিক্রি করতে৷’’

অক্সিজেন সিলিন্ডার গ্রাহকের বাসায় গিয়ে সরবরাহ করেন অনেক বিক্রেতা৷ কিন্তু এভাবে ঘরে সিলিন্ডার ব্যবহারের ঝুঁকিও আছে৷ চিকিৎসকের পরামর্শ ছাড়া সিলিন্ডারের ব্যবহার এমনকি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার৷ তিনি বলেন, ‘‘এর ফলে যাদের প্রয়োজন নাই তারা বাসায় মজুত করছেন৷ যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না৷ আর রোগীর জন্য অক্সিজেন ব্যবহার কোনো যেকারো কাজ না৷ এর প্রবাহ নির্ধারণ করতে হয়৷ কমাতে হয়, বাড়াতে হয়৷ কতটুকু অক্সিজেন প্রয়োজন তা নির্ধারণ করতে হয়৷ এটা না করে রোগীকে অক্সিজেন দেয়া বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে৷ চোখ ও শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে৷’’

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসের কারণে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়৷ হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকা ব্যক্তিদের কোভিড-১৯ এ মৃত্যুর হার অনেক বেশি৷ কিন্তু যাদের হৃদরোগ নেই তারাও আক্রান্তের পর হৃৎপিণ্ডের পেশির কোষ মারা যায়৷ তবে ভাইরাসের আক্রমণে কোষ ক্ষতিগ্রস্ত হয় নাকি ভাইরাসের বিরুদ্ধে শরীরের তৈরি রোগপ্রতিরোধ ব্যবস্থার কারণে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না