শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইরানের পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে ইউরোপের সায়
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইরানের পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে ইউরোপের সায়
১৩৭২ বার পঠিত
শনিবার, ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে ইউরোপের সায়

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ৪+১ গ্রুপের সদস্য হয়েও এমনকি পরমাণু সমঝোতা রক্ষায় সহায়তাকারী হিসেবে দাবি করলেও এই সমঝোতার ব্যাপারে তাদের কার্যক্রম নেতিবাচক।

পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাবার পর এই চুক্তি টিকিয়ে রাখা অসম্ভব জেনেও তারা যেসব পদক্ষেপ নিয়েছে সবই ছিল ওয়াশিংটনের অনুসরণমাত্র। বিশেষ করে ইউরোপীয় এই ত্রোইকা ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টায় সায় দেয়ার মধ্যেই তার প্রমাণ মেলে।

ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স গতকাল এক বিবৃতিতে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের ওপর নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের বিষয়টি সমর্থন করে। বিবৃতিতে বলা হয়েছে: ইউরোপীয় তিন দেশ ২২৩১ নম্বর প্রস্তাব পরিপূর্ণ বাস্তবায়নে অঙ্গিকারাবদ্ধ। ওই প্রস্তাব অনুযায়ী আগামি অক্টোবরে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হবার আশঙ্কা দেখা দিতে পারে। বিবৃতিতে দেশ তিনটি লিখেছে ইরানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ প্রচলিত অস্ত্র রপ্তানির ওপর ইউরোপ আগামি ২০২৩ সাল পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ নবায়ন করবে। এ বিষয়ে তারা চীন এবং রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশের সঙ্গে আলোচনা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মজার ব্যাপার হলো ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আবার দাবিও করে যে তারা পরমাণু সমঝোতা মেনে চলছে এমনকি আন্তর্জাতিক এই সমঝোতা রক্ষায় চেষ্টার কোনো ত্রুটি তারা করবে না। আবার ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের ব্যাপারে ওয়াশিংটনের চেষ্টা ও রাজনৈতিক চাপের বিরোধিতা করার অভিনয়ও করছে তারা।

গতকাল ইউরোপের এই তিন দেশের যে প্রস্তাবটি আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে, তাতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে ইরানের দুটি পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেয় এবং তাদের সঙ্গে যেন পরিপূর্ণ সহযোগিতা করে।

ইউরোপীয় এই তিন দেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন সবসময়ই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে পরমাণু সমঝোতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও এই সমঝোতা রক্ষায় মূলত তাার কোনো পদক্ষেপই নেয় নি। বরং তারা কেবলই সময় ক্ষেপণ করেছে। ইনস্টেক্স নামের বিশেষ অর্থ ব্যবস্থার কথা বললেও তার বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি তারা। সুতরাং ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার বন্ধ করার ব্যাপারে তারা আমেরিকার অনুসরণেই যে কাজ করছে তা স্পষ্ট হয়ে যায়।



এ পাতার আরও খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?