শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৮ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি
২২৩৪ বার পঠিত
রবিবার, ২৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন, আগামী তিন দিন দেশের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রোববার (২৮ জুন) দেশের নদ-নদীর পূর্বাভাসে সতর্কীকরণ কেন্দ্রজানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

অন্যদিকে ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্ট বিপৎসীমা অতিক্রম করতে পারে। লালমনিরহাট ও নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে ও বিপৎসীমার ওপর অবস্থান করতে পারে।

রোববার সকাল ৯টা পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি স্টেশনের মধ্যে ৮৬টিতে পানি বাড়ছে, ১৩টিতে কমছে এবং দুটি অপরিবর্তিত রয়েছে। তার মধ্যে ১৪টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তার মধ্যে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার, ঘাঘট নদীর গাইবান্ধা পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদীর পয়েন্টে ৬৬ সেন্টিমিটার, যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে ৫৯ সেন্টিমিটার, যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে ৫২ সেন্টিমিটার, যমুনার সারিয়াকান্দি পয়েন্টে ২৯ সেন্টিমিটার, যমুনার কাজিপুর পয়েন্টে ৩০ সেন্টিমিটার, যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে ৯ সেন্টিমিটার, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর সুনামগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটার, জাদুকাটা নদীর লরেরগড় পয়েন্টে ৯০ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের বাংলাদেশ অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশের লরেরগড়ে ৩৬০ মিলিমিটার, লালাখালে ১৭৫, মহেশখোলায় ২৪০, ছাতকে ১৩০, সুনামগঞ্জে ২১৩ এবং জারিয়াঞ্জাইলে ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ভারতের অংশের চেরাপুঞ্জিতে ৫৭২, দার্জিলিংয়ে ৬৯, শিলংয়ে ৮৮ ও কৈলাসরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?