শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হংকংকে-যুক্তরাষ্ট্র বিশেষ বানিজ্যিক সুবিধা প্রত্যাহার
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হংকংকে-যুক্তরাষ্ট্র বিশেষ বানিজ্যিক সুবিধা প্রত্যাহার
১০০৮ বার পঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হংকংকে-যুক্তরাষ্ট্র বিশেষ বানিজ্যিক সুবিধা প্রত্যাহার

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্র থেকে :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য কোন ইতিবাচক অগ্রগতি নয়। চীন ও যুক্তরাষ্ট্র ক্রমশই শীতল যুদ্ধের দিকে এগুচ্ছে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই গতকাল হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এই মন্তব্য করে তিনি বলেন তিনি হংকং স্বায়ত্বশাসন আইন স্বাক্ষর করেছেন এবং একটি নির্বাহী আদেশ জারি করেছেন যার ফলে হংকংকে দেয়া যুক্তরাষ্ট্রের বিশেষ বানিজ্যিক সুবিধা বিলুপ্ত করা হয়েছে।

ট্রাম্প ঐ আদেশ সম্পর্কে বলেন , “ হংকংকে এখন থেকে মূল চীনা ভূখন্ডের মতোই দেখা হবে। এই আইনে হংকং’এর স্বায়ত্বশাসন সরিয়ে নেয়ার কর্মকান্ডের জন্য দায়ী চীনের সঙ্গে সম্পৃক্ত লোকজন , প্রতিষ্ঠান বিশেষত আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে খুব শিগগিরই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘এর সঙ্গে কথা বলার কোন পরিকল্পনা তাঁর নেই। এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন শিনঝিয়াং এ সংখ্যালঘুদের উপর চীনের দমন নিপীড়নের জন্য চীনের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমেরিকান প্রযুক্তি থেকে চীনা কোম্পানিগুলোকে সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

তবে প্রেসিডেন্ট গতকাল রোজ গার্ডেনে তাঁর বক্তব্যের বেশির ভাগ অংশেই এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি জো বাইডেনের সমালোচনা করেন, তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে, বারাক ওবামা প্রশাসনের সময়ে চীন এবং অন্যান্য বিষয়ে ভ্রান্ত পদক্ষেপ নেয়ার জন্য দোষারোপ করেন। এ দিকে বাইডেনের নির্বাচনী প্রচার অভিযান থেকে বলা হয়, তাঁদের কথায়, “ ডনাল্ড ট্রাম্প তাঁর দূর্বলতার রেকর্ড এবং বাজে চুক্তিগুলো লুকোতে পারবেন না যার ফলে অব্যাহত ভাবে চীন এগিয়ে গেছে এবং আমেরিকা পিছিয়ে পড়েছে”।

করোনাভাইরাস মহামারি এবং এর ফলে অর্থনীতির ক্ষতি, এই নির্বাচনী মৌসুমের সব চেয়ে বড় আলোচ্য বিষয় হ্ওয়ায়, ট্রাম্প চীনকেই সব দোষ দিচ্ছেন যেখানে প্রথম এর সংক্রমণ শুরু হয়। প্রেসিডেন্ট আবার বলেন, “ এই ভাইরাসের খবর গোপন করার জন্য এবং তা বিশ্বের উপর ছড়িয়ে দেয়ার জন্য আমরা চীনকেই সম্পুর্ণ ভাবে দায়ী করছি”।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না