বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আদমশুমারিতে নিষিদ্ধ অবৈধ অভিবাসীরা
যুক্তরাষ্ট্রে আদমশুমারিতে নিষিদ্ধ অবৈধ অভিবাসীরা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে :প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদশে সই করেছেন যাতে কাগজপত্রবিহীন অভিবাসীদের ২০২০ সালের আদমশুমারিতে অন্তর্ভূক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। হোয়াইট হাউজ প্রেস সচিবের বিবৃতিতে বলা হয়েছে অবৈধ ভাবে আসা এই সব লোক যারা সরাসরি ভাবে আমাদের আইন লংঘন করেছে তাদের পক্ষে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার এবং রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি আমাদের গণতান্ত্রিক নীতির বিচ্যূতির নামান্তর।
এতে আরও বলা হয়েছে যে অবৈধ পরবাসীদের এখানকার জনসংখ্যার অংশ হিসেবে হিসাব করাটা বিকৃত ভাবে উৎসাহ প্রদান করতে পারে যেমন যে সব রাজ্য ফেডারেল আইন লংঘন করছে তাদেরকে সম্ভাব্য পুরস্কৃত করা এবং তাতে আমাদের সরকার পদ্ধতিকে খর্ব করা হবে।
ট্রাম্প প্রশাসন এর আগেও কাগজপত্রবিহীন বিদেশীদের সনাক্ত করার জন্য আদমশুমারিকে ব্যবহার করেছে । ২০১৮ সালেই প্রশাসন বলছিল তারা ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন রাখবে কিন্তু ২০১৯ সালের ২৭শে জুন সুপ্রিম কোর্ট এই পরিকল্পনার বিপক্ষে রায় দেয়। আদালত প্রশাসনের যুক্তিকে বানোয়াট বলেছে যে ভোট প্রদানের অধিকার সংক্রান্ত আইনের জন্য নাগরিকত্বের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আইন বিশেষজ্ঞরা বলছেন এবারও ট্রাম্পের এই নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বর্তমান আইনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এলাকাগুলো বৈধ বাশিন্দা নয় মোট জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ করা হয়।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 