মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনী দৌড়: ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে- বাইডেন
মার্কিন নির্বাচনী দৌড়: ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে- বাইডেন
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিযোগিতার দৌড়ে জনপ্রিয়তার দিক দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ/ইউ গভের জরিপ ফলাফলে দেখা যাচ্ছে- রেজিস্টার্ড ভোটারদের শতকরা ৫১ ভাগ বাইডেনকে ভোট দেবেন অন্যদিকে, শতকরা ৪১ ভাগ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডোনাল্ড ট্রাম্প
২০০৮ জন বয়স্ক লোকের ওপর সিবিএস টেলিভিশন চ্যানেলের এই জরিপ পরিচালনা করা হয়েছে। নির্বাচনের ১০০ দিন বাকি থাকতে সিবিএস নিউজ/ইউ গভের এ জরিপ ফলাফল প্রকাশ করা হলো।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে ট্রা্পি প্রশাসনের মারাত্মক ব্যর্থতা এবং আমেরিকাজুড়ে বর্ণ বৈষম্য ও পুলিশি বর্বরতা নিয়ে যখন জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারীতে আমেরিকায় এ পর্যন্ত এক লাখ ৪৬ হাজার মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৪২ লাখ মানুষ। এসব ইস্যু নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।




আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প 