বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নতুন মানচিত্রে- কাশ্মীর পুরোটাই পাকিস্তানের: ইমরান খান
নতুন মানচিত্রে- কাশ্মীর পুরোটাই পাকিস্তানের: ইমরান খান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতের জম্মু ও কাশ্মীরকে অবৈধভাবে দখল করা জম্মু-কাশ্মীর অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। আগে পাকিস্তানের মানচিত্রে এ অঞ্চলকে বিতর্কিত ভূখণ্ড হিসেবে দেখানো হতো।তার দেশের জন্য নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদন করেছেন। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুরো অংশকে পাকিস্তানের ভূখণ্ড বলে দেখানো হয়েছে।
গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে ভারতের অংশ হিসেবে রাজ্যটিকে একীভূত করে নেয় নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এর প্রথম বার্ষিকীতে গতকাল (মঙ্গলবার) ইমরান খান এ মানচিত্র উন্মোচন করেন।
নতুন মানচিত্র উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান খান বলেন, আজকের দিনটি পাকিস্তানের জন্য ঐতিহাসিক দিন কারণ দেশের মন্ত্রিসভা, বিরোধীদল এবং কাশ্মীরের নেতারা নতুন মানচিত্র অনুমোদন করেছেন। কাশ্মীর পাকিস্তানের অংশ হবে এবং এই মানচিত্র তার প্রথম পদক্ষেপ।
এদিকে, নতুন মানচিত্র সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা পাকিস্তানের কথিত রাজনৈতিক মানচিত্র দেখছি যা প্রধানমন্ত্রী ইমরান খান উন্মোচন করেছেন। এটা উদ্ভট রাজনৈতিক চর্চা। এ ধরনের কর্মকাণ্ডের না আছে আইনগত বৈধতা, না আছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা।”




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 