সোমবার, ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে পিজিসিসির ইরানবিরোধী নিষেধাজ্ঞা, মার্কিন সমর্থন
জাতিসংঘে পিজিসিসির ইরানবিরোধী নিষেধাজ্ঞা, মার্কিন সমর্থন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের যে দাবি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি করেছে তাকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।তিনি রোববার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে পিজিসিসি’র আহ্বানকে ‘উল্লেখযোগ্য ঘটনা’ উল্লেখ করে দাবি করেছেন, “মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার নবায়ন চায়।”
পিজিসিসির মহাসচিব নায়েফ ফাল্লাহ গতকাল (রোববার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানান।
পিজিসিসির মহাসচিব নায়েফ ফাল্লাহ
তিনি এমন সময় এ দাবি জানান যখন মার্কিন সরকার ওই অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আগামীকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবে বলে ঘোষণা করেছে।
চীন ও রাশিয়া সুস্পষ্ট ভাষায় আগেভাগেই জানিয়ে দিয়েছে, তারা এই প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করবে। এ ছাড়া, নিরাপত্তা পরিষদের অপর দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেন এ ব্যাপারে তাদের অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট করেনি।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। মঙ্গলবারের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেলে ইরানের ওপর আরোপিত ওই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার হয়ে যাবে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 