বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিস বাইডেন জুটি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিস বাইডেন জুটি
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তাঁর ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের সেনেটর কমলা হ্যরিসকে বেছে নিয়েছেন। ২০২০ সালে ডেমক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যে প্রায় দুই ডজন প্রার্থী বাইডেনকে চ্যালেঞ্জ করেছিলেন, হ্যারিস হচ্ছেন তাঁদেরই একজন। প্রাথমিক মনোনয়নে বাইডেন জয়ী হবার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতার জন্য একজন নারীকে বেছে নেবেন।
তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যাঁকে এই গুরুত্বপূর্ণ দলের নির্বাচনী টিকেট দেওয়া হলো। আজ বিকেলে এক টুইট বার্তায় বাইডেন লেখেন, “ আমি এ কথা জানাতে সম্মানিত বোধ করছি যে আমি আমার নির্বাচনী জুটি হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছি যিনি এই ক্ষুদ্র মানুষটির পক্ষে একজন নির্ভীক যোদ্ধা এবং এ দেশের একজন অন্যতম চমত্কার জনসেবক । আপনাদের সঙ্গে একত্রেই আমরা ট্রাম্পকে পরাজিত করবো”।
৫৫ বছর বয়সী হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ায় । তাঁর বাবার জন্ম জামাইকায় এবং মা একজন ভারতীয় আমেরিকান। ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলর পদে নির্বাচিত হবার পর তিনি সকলের দৃষ্টি কাড়েন। একই লিঙ্গের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে ঐ অঙ্গরাজ্যের ব্যালটের পক্ষ সমর্থনে তাঁর আপত্তি জানিয়ে তিনি নাগরিক অধিকার বিষয়ক সক্রিয়বাদিদের প্রশংসা অর্জন করেন।
তবে প্রেসিডেন্ট পদের জন্য তাঁর প্রচার অভিযান দ্রুত সমাপ্ত হয় যখন বহু প্রগতিবাদি এবং উদারপন্থি অ্যাটর্নি জেনারেল থাকার সময়ে আইন প্রয়োগকারিদের প্রতি তাঁর কড়া সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সম্পর্কে এই অভিযোগও রয়েছে যে তিনি পুলিশের সহিংসতার ব্যাপারে নীরব ছিলেন এবং এ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য যখন বিশেষত আমেরিকানরা কৃষ্ণাঙ্গ ও অন্যান্য বর্ণের মানুষের উপর পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 