শিরোনাম:
●   বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জো বাইডেন প্রেসিডেন্ট পদে মনোনীত
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জো বাইডেন প্রেসিডেন্ট পদে মনোনীত
৯০৯ বার পঠিত
বুধবার, ১৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জো বাইডেন প্রেসিডেন্ট পদে মনোনীত

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : ডেমোক্রেটিক দল থেকে জাতীয় সম্মেলনে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের ভার্চুয়াল রোল কলের মাধ্যমে তাঁকে চুড়ান্তভাবে মনোনীত করা হয়।

ডেমোক্রেটিক দল থেকে জাতীয় সম্মেলনে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের ভার্চুয়াল রোল কলের মাধ্যমে তাঁকে চুড়ান্তভাবে মনোনীত করা হয়।

সম্মেলনের দ্বিতীয় রাতে বক্তারা জো বাইডেনের কর্মসূচী, ব্যাক্তিগত আচার ব্যবহার, দক্ষতা যোগ্যতা তুলে ধরার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের নানা কর্মকান্ডের সমালোচনা করেন। জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের বক্তব্যে উঠে আসে বাইডেনের জীবনের নানা দিক।

শিক্ষাবিদ জিল বাইডেন ডেলাওয়ারের উইলমিংটনে তাঁর কর্মস্থল হাইস্কুলের ক্লাসরুমে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে তুলে আনেন শিশু ও পরিবারসমূহের ওপর করোনা মহামারীর প্রভাব এবং জো বাইডেনের জীবনের বিভিন্ন দিক।

জিল বাইডেন বলেন, “একটি ভাঙ্গা পরিবারকে যে ভাবে জোড়া লাগানো যায়; একইভাবে একটি জাতিকেও ঐক্যবদ্ধ করা যায়। ভালবাসা ও বোঝাপড়ার মাধ্যমে”।

ডেমোক্রটিক সম্মেলনের প্রথম রাতের মতো দ্বিতীয় রাতেও কয়েকজন রিপবলিকান সমর্থক জো বাইডেনকে সমর্থণ করে বক্তব্য রাখেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেন জো বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের জন্য দায়িত্বশীল কমান্ডার ইন চীফ।

পাওয়েল বলে, “জো বাইডেনের কিছু শেখার প্রয়োজন নেই। তার অভিজ্ঞতা আছে। হাজার হাজার সেনা পরিবারের সঙ্গে তিনি কাজ করেছেন। তাঁর পুত্রকে যুদ্ধে পাঠিয়েছেন হাসিমুখে আর প্রার্থণা করেছেন যেনো সে নিরাপদে ফিরে আসে”।

ডেমোক্রেটিক কনভেনশনে রিপাবলিকানদের উপস্থিতি ডেমোক্রেটদের ঐক্যের আহবানকে আরো জোরালো করেছে। তারা মধ্যপন্থী রিপাব্লিকান ও স্বতন্ত্র ভোটারদের কাছে ঐক্যের আহবান জানিয়েছেন ।

তবে ডেমোক্রেটরা বিভক্তিকে জোড়া লাগাতে চাচ্ছেন শুধুমাত্র নীতি বা আদর্শের ওপরই নয়, তারা প্রজন্মের যে ফারাক, বর্ষীয়ান ও তরুনদের মধ্যে যে দুরত্ব তা ঘোচানোর দিকে নজর দিয়েছেন।

সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেন, “আরো চার বছর থাকলে ডনাল্ড ট্রাম্প যা করবেন তা হচ্ছে- ব্লেম, বুলি এ্যান্ড বিলিটল। অর্থাৎ দোষারোপ, ভয় দেখানো আর খাটো করা। জো বাইডেন যা করবেন তা হচ্ছে – বিল্ড ব্যাক বেটার বা সৃষ্টি, উৎসাহ যোগানো আর ভালো করা”।

জর্জিয়ার সাবেক রাজ্যপাল প্রার্থী স্টেসি এ্যাব্রামস তার বক্তব্যে বলেন, “আমরা জো বাইডেনের পাশে আছি। এটা শুধুমাত্র ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট নয়; আমেরিকার বিজয় আমাদের লক্ষ্য।”

এবারের কনভেনশনে রোল কল হয় ভার্চুয়ালী। বিভিন্ন রাজ্যের প্রাইমারী ও ককাসের ভোটের ওপর ভিত্তি করে এই রোল কলের মাধ্যমে নির্ধারিত হয় জো বাইডেনই হচ্ছেন ডেমোক্রেটিক দলের চুড়ান্তভাবে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী।

আজ বুধবার রাতে অনুষ্ঠিতব্য কনভেনশনের তৃতীয় রাতে ক্যালিফোর্নিয়া সেনেটর কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদে তার প্রার্থীতা গ্রহণ করে বক্তব্য রাখবেন। এছাড়া আজকের সভায় অন্যান্যের মধ্যে কথা বলবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারী ক্লিন্টন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ২০শে আগষ্ট ডেলাওয়ারে তাঁর বাসভবন থেকে প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়োন গ্রহণ করে বক্তব্য রাখবেন।

ওদিকে রিপাব্লিকান দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়ালী ২৪শে আগষ্ট থেকে ২৭শে আগষ্ট নর্থ ক্যারোলাইনার শার্লটে। প্রেসিডেন্ট ট্রাম্প ২৭শে আগষ্ট দলীয় মনোনয়োন গ্রহণ করে বক্তব্য রাখবেন হোয়াইট হাউজ থেকে।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প

আর্কাইভ

বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত