শনিবার, ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকা ২ বিক্ষোভকারীকে পুলিশের সামনে হত্যা
আমেরিকা ২ বিক্ষোভকারীকে পুলিশের সামনে হত্যা
বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে গুলি করে দুই বিক্ষোভকারীকে হত্যাকারী যুবক গ্রেপ্তার হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ১৭ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ যুবক বিক্ষোভকারীদের দিকে পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশের সামনে দিয়েই নিজের সেমি অটোম্যাটিক রাইফেলটি নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে।
পুলিশ একবারের জন্যও তাকে বাধা দেয় নি। ঘটনাস্থলে উপস্থিত একাধিক পুলিশের গাড়িও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও আরও কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ পোশাক পরা অস্ত্রধারী ব্যক্তিরা পুলিশের সমর্থনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে।
তিন জনকে গুলি করার অভিযোগ আটক শ্বেতাঙ্গ যুবকের নাম কাইল রিটেনহাউস। তাকে বৃহস্পতিবার ইলিনয় অঙ্গরাজ্য থেকে আটক করা হয়। এই শ্বেতাঙ্গের গুলিতেই দুই জন নিহত ও একজন আহত হয় বলে নিরাপত্তা বাহিনী মনে করছে।
উইসকনসিনের কেনোশা শহরে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক আহত হওয়ার পর থেকে। গত ২৩ আগস্ট জ্যাকব ব্লেক-কে পেছন থেকে সাতটি গুলি করা হয়, প্রাণটা বেঁচে গেলেও সে পঙ্গু হয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 