শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ফোন , রোহিঙ্গা সংকট শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস-
প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ফোন , রোহিঙ্গা সংকট শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস-
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এসপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তারো ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যর্পণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।’
প্রেস সচিব বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রতিরক্ষা মন্ত্রী এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চ পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার একমত হন।
মার্কিন মন্ত্রী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান।
ইহসানুল করিম বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া তিনি গত মাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার ‘প্রোডাক্টিভ রোল’ অব্যাহত রাখবে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিরক্ষা মন্ত্রী এসপার বলেন, তাঁর সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যর্পণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার এ ব্যাপারে সহযোগিতা করার বিষয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 