শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে প্রধানমন্ত্রীও জাতীয় নিরাপত্তা বিভাগের কম্পিউটার হ্যাক করে তথ্য লোপাট
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে প্রধানমন্ত্রীও জাতীয় নিরাপত্তা বিভাগের কম্পিউটার হ্যাক করে তথ্য লোপাট
১৫৩৭ বার পঠিত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে প্রধানমন্ত্রীও জাতীয় নিরাপত্তা বিভাগের কম্পিউটার হ্যাক করে তথ্য লোপাট

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ অজানা আইডি থেকে ই-মেল ঢুকল সরকারি দফতরের অ্যাকাউন্টে। তার পরেই কম্পিউটারের একের পর এক তথ্যের গোপনীয়তা নষ্ট হতে শুরু করল! দেখতে দেখতে পুরো কম্পিউটারের তথ্যই বেহাত হয়ে গেল! দিল্লি পুলিশ সূত্রের খবর, সম্প্রতি ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার (এনআইসি)-র কম্পিউটারে এ ভাবেই হানা দিয়েছে হ্যাকাররা। ওই কম্পিউটারগুলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্পর্কিত নানা তথ্য হাতিয়ে নিয়েছে তারা।

বেঙ্গালুরুর যে বেসরকারি সংস্থার দফতর থেকে ওই ইমেল পাঠানো হয়েছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করেছে দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল সেল। পুরো ঘটনার পিছনের চিনের তথ্যপ্রযুক্তি সংস্থা শেনহুয়ার ‘হাত’ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় সরকারের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখভাল করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনআইসি। সেপ্টেম্বরের গোড়ায় সেখানকার কিছু কম্পিউটারের সাইবার নিরাপত্তায় গুরুতর লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে বলে দিল্লি পুলিশের দাবি।

মোদী ও দোভালের পাশাপাশি ওই কম্পিউটারগুলিতে গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের নানা তথ্য ছিল বলেও জানানো হয়েছে। ঘটনার কথা জানার পরেই এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে স্পেশাল সেল। বিষয়টি নজরে এসেছে দেশের তথ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অব ইন্ডিয়া (সার্ট ইন)-র।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প