শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে করোনা ভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে করোনা ভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা
১৭২৪ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে করোনা ভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা

বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র নিউইয়র্ক থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে চীন।

গতকাল মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

করোনা মহামারি নিয়ে বেইজিংকে আক্রমণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের বক্তব্যের জেরে ওই অভিযোগ করেন চীনা রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় করোনার বিরুদ্ধে সত্যিকার অর্থেই কঠিন লড়াই করছে, তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।

ঝাং জুন বলেন, তিনি জোর দিয়ে বলতে চান যে যুক্তরাষ্ট্রের কথাবার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় ট্রাম্প করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত ---

বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করেন ট্রাম্প। এ জন্য তিনি চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬৮ লাখের বেশি



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু