শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে
১৪১৯ বার পঠিত
শনিবার, ৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনায় সংক্রমিত  স্থানীয় সময় গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদেরও করোনা শনাক্ত হয়। হোয়াইট হাউসেই ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টিনে থাকবেন বলে চিকিৎসক জানান। তবে গতকাল সন্ধ্যায় ট্রাম্পকে মাস্ক পরে হোয়াইট হাউসের বাইরে দেখা যায়।

তিনি হেঁটে হেলিকপ্টারে ওঠেন। হেলিকপ্টারে তাঁকে মেরিল্যান্ডে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়।

টুইটে ১৮ সেকেন্ডের এক ভিডিওতে ট্রাম্প জানান, তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমি ভালো আছি।’ মেলানিয়াও ভালো আছেন বলে ওই টুইটে জানান ট্রাম্প।

প্রেস সচিব কেলেইজ ম্যাকেনি এক বিবৃতিতে জানান, চিকিৎসকরা আগামী কয়েকদিন ওয়াল্টার রিড থেকে ট্রাম্পকে দায়িত্বপালন করার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের বিশেষ একটি কক্ষে ট্রাম্প থাকবেন।

হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কনলি বলেন, করোনায় শনাক্ত ট্রাম্পের মৃদু উপসর্গ রয়েছে। তিনি কিছুটা ক্লান্ত । তবে সুস্থসবল আছেন।

ট্রাম্পের চিফ অফ স্টাফ মার্ক মেডোস বলেন, ৭৪ বছর বয়সী প্রেসিডেন্টের মৃদু উপসর্গ রয়েছে। তবে তিনি ভালো আছেন।

হোয়াইট হাউসের চিকিৎসক সিন কুনলে জানান, ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেওয়া হয়েছে। এই চিকিৎসাপদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। কনলি আরও বলেন, বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।

নিউইয়র্ক প্রতিনিধি জানান, ট্রাম্প হোয়াইট হাউস থেকে হেঁটে হেলিকপ্টারে ওঠেন।

তাঁর সঙ্গে চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তারা ছিলেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে অতিরিক্ত সতর্কতার জন্যই প্রেসিডেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কুনলে জানান, প্রেসিডেন্টকে জিঙ্ক, ভিটামিন ডি , মেলাটোনিন এবং দিনে একটি এসপ্রিন দেওয়া হয়েছে।

রিপাবলিকান দলের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, ট্রাম্পের আগামী সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সমাবেশগুলো ভার্চুয়ালি করে সমন্বয়ের বন্দোবস্ত করা হচ্ছে।

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই মহামারী নিয়ন্ত্রণ করতে পারব। অর্থনীতিকে চালু করতে পারব। তিনি বলেন, এ সময়টি রাজনীতির নয়।

মঙ্গলবার একই মঞ্চে দুই প্রার্থী বিতর্ক করেছেন। জো বাইডেনের দুই দফা পরীক্ষা করা হলেও তাঁর কোভিড-১৯ সংক্রমণ নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স ৭৪ বছর। কোভিভ-১৯ আক্রান্তদের মধ্যে নানা বিবেচনায় যাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় ট্রাম্প সেই গ্রুপের মধ্যেই পড়েন।ডোনাল্ড ট্রাম্প সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার সময় সমাবেশ করেছেন বেপরোয়াভাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প যদি বেশি অসুস্থ হয়ে পড়েন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে ।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫ তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প