শিরোনাম:
●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্কাইভ | জেলার খবর | মিডিয়া ওয়াশ »
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। শুক্রবার সন্ধ্যায় সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক পর্বের উদ্বোধন করেন। এরআগে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া করানো হয়।

পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠানে ‘আগামী দিনের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন ৩১২ -এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। বিশেষ অতিথি সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে’র পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, অনলাইন নিউজ পোর্টাল ‘বিবিসি টুয়েন্টি ফোর নিউজ ডটকম’-এর হেড অব দ্যা নিউজ এমডি জালাল মিয়া।ইংরেজি দৈনিক এশিয়ান এইজ পত্রিকার নিউজ এডিটর মো. সুজন মিয়া, রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ।
রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মাক্কি’র সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির সদস্য (অর্থ) অহিদুজ্জামান লস্কর অপু’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, মো. বশির উল্লাহ, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক প্রমূখ। বক্তারা বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সংবাদ মাধ্যম সেগুলোকে প্রভাবিত করে। সুষ্ঠুভাবে চলতে পথ প্রদর্শন করে। তাই রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবার জন্য সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আজাদ উদ্দিন ঠাকুর , ন্যাশনাল আওয়ামী পার্টি সরাইল উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ নুরুল হুদা,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুর রহমান রকিব, ছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের কার্যালয়ে সাবেক-বর্তমানদের প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি ২০০২ সালে যাত্রা শুরু করে। দীর্ঘ ১৮ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সরাইলে সাংবাদিকতা চর্চা করে আসছে সংগঠনটি।



আর্কাইভ

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান