শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র নির্বাচনঃ ২৭০ ছোঁয়ার পথে বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র নির্বাচনঃ ২৭০ ছোঁয়ার পথে বাইডেন
১৬০৪ বার পঠিত
শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র নির্বাচনঃ ২৭০ ছোঁয়ার পথে বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছেছেন। নেভাদা বা জর্জিয়ায় জিতলেই তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যাবেন। তথ্য অনুযায়ী, সর্বশেষ ফলাফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ আর ট্রাম্পের ২১৪।

মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনো ফলাফল স্পষ্ট হয়নি। পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান কমে এসেছে। সেখানে ১০ শতাংশের কম ডাকযোগে আসা ভোট গণনা বাকি আছে। সব মিলিয়ে ২৬ লাখ ১৮ হাজার ৫৬৫ ব্যালটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৬৬ ব্যালট গণনা বাকি। এর মধ্যে ফিলাডেলফিয়াতে ৭২ হাজার ৪৭০ ব্যালট গণনা বাকি। এ শহরের ২০ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ব্যালট। এ অঙ্গরাজ্যটিতে মাত্র দশমিক ৬ শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন যদি এখানে জিতে যান তবে তাঁর ভোটসংখ্যা ২৭০ পার হয়ে যাবে।

পেনসিলভানিয়ার মতো পরিস্থিতি জর্জিয়াতেও। ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে এখানে। জর্জিয়াতে এখনো সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র ১ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।

নেভাদাতেও এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৮৪ শতাংশ ভোট গণনার ট্রাম্পের চেয়ে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩ নভেম্বর নির্বাচনের দিন সিল মারা ডাকযোগে আসা ভোটও গণনায় ধরা হবে। সে হিসাবে ১০ নভেম্বর পর্যন্ত ভোট হিসাবের মধ্যে আসবে অঙ্গরাজ্যটিতে।সর্বশেষ তথ্য অনুসারে, এ অঙ্গরাজ্যে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। এখানে মোট ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। বাইডেন এখানে জিতলেই তাঁর ২৭০ ইলেক্টোরাল ভোট পূর্ণ হয়ে যাবে।

অ্যারিজোনায় এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে।এখানে বাইডেন ৪৬ হাজার ২৫৭ ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট ক্যাটি হবস বলেন, এখনো সাড়ে ৪ লাখ ভোট গণনা বাকি আছে। ভোট গণনা করতে কত সময় লাগবে তা এখনো পরিষ্কার নয়। এখানে ১১টি ইলক্টোরাল ভোট রয়েছে।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৭৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এখানে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ অঙ্গরাজ্যেও ডাকযোগে আসা সব ভোট গণনায় দেরি হবে।

ভোট গণনা চলতে থাকলেও নতুন করে সংবাদ সম্মেলন করে আবার নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট চুরির অভিযোগও তুলেছেন। বলেছেন, বৈধভাবে ভোট গণনা করা হলে আমি সহজেই জিতে যাই। অবৈধভাবে ভোট গণনা করা হচ্ছে।

বাইডেন বলেছেন, ‘তিনি এখনো বিজয় ঘোষণা করেননি। তবে যখন ভোট গণণা শেষ হবে তখন তাঁর বিশ্বাস যে তাঁরা বিজয়ী হবেন।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪।

মার্কিন গণমাধ্যমের খবর বলছে, বেশির ভাগ অঙ্গরাজ্যেই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে।নেভাদার ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই হোয়াইট হাউস জিতবেন বাইডেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প