শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম
১৪৬৯ বার পঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেনের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকেঃ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল সোমবার মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পাচ্ছেন। আর হোমল্যান্ড সিকিউরিটিতে প্রথমবারের মতো লাতিন এক ব্যক্তি নিয়োগ পাচ্ছেন।

জানা যায়, কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা।

বাইডেন অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়ালেনের নাম ঘোষণা করতে পারেন। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন ইয়েলেন।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জ্যাক সুলিভান।

প্রশাসনের কাজ দ্রুত গুছিয়ে নিচ্ছেন বাইডেন। মন্ত্রিসভার জন্য বাইডেন যেভাবে সদস্য বাছাই করেছেন, তাতে তাঁর অভিজ্ঞতার ছাপ রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বাইডেন জলবায়ু বিভাগের দায়িত্ব দিতে পারেন। প্যারিস জলবায়ু চুক্তিতে কেরি ভূমিকা রেখেছিলেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘মনোনীত সবাই সৃজনশীল ও সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ। নতুন সময়ে পুরোনো ধ্যানধারণা ও অভ্যাস থেকে বেরিয়ে এসে তাঁরা সবাই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখেন। এ কারণে আমি তাঁদের বাছাই করেছি।’
সিনেট ইনটেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গোয়েন্দা সংস্থার নেতা হিসেবে হেইনসের নিয়োগ নিশ্চিত করতে রিপাবলিকানদের দিকে ঝুঁকেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, এভলোর হেইনস চৌকস ও দক্ষ। তাঁর ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্বপালন করার যোগ্যতা রয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত দুই পক্ষের সিনেটরদের প্রশ্নবাণে জর্জরিত হবেন হেইনস। তবে আমাদের তাড়াতাড়ি নিয়োগ নিশ্চিত করতে হবে, যিনি গত চার বছরে গোয়েন্দা সংস্থায় যেসব ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারবেন।’

মনোনীত সবাই সৃজনশীল ও সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ। নতুন সময়ে পুরোনো ধ্যানধারণা ও অভ্যাস থেকে বেরিয়ে এসে তাঁরা সবাই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখেন। এ কারণে আমি তাঁদের বাছাই করেছি।
থমাস গ্রিনফিল্ড ওবামা প্রশাসনে ব্যুরো অব আফ্রিকান অ্যাফেয়ার্সে দায়িত্ব পালন করেছেন। মনোনয়নের ঘোষণা দেওয়ার পর টুইট করেন থমাস গ্রিনফিল্ড। বলেন, ‘আমার মা মহানুভবতার সঙ্গে নেতৃত্ব পরিচালনা করতে শিখিয়েছেন। পররাষ্ট্রবিষয়ক দায়িত্ব পালনের সময় আমি এই শিক্ষাকে কাজে লাগিয়েছি। জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নিশ্চিত হলেও আমি তাই করে যাব।’

বাইডেনের ট্রানজিশন টিম বলছে, এই প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা পরিষদে জলবায়ু বিষয়ে একজন কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যু।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না