সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির ফ্রাঙ্কফুট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার
জার্মানির ফ্রাঙ্কফুট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার
বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল, জার্মান থেকেঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটি জার্মানির ফ্রাঙ্কফুট থেকে উদ্ধার হল। রবিবার সেই না ফাটা বোমাটিকে নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞরা। আশঙ্কার জেরে সরানো হয় ১৩ হাজার বাসিন্দাকে।
জানা গিয়েছে, ফ্রাঙ্কফুটের একটি এলাকায় ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) এর ওই ব্রিটিশ বোমা উদ্ধার করা হয়।
এর মাস দুয়েক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার হয় পোল্যান্ডের সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায়। তখনও ৭৫০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ওই বোমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি টলবয় বোমা। যার ওজন ৫৪০০ কেজি। বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।
জানা গিয়েছে নৌবাহিনীর আধিকারিকেরা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সেসময় এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হননি। নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বোমাটিকে বিস্ফোরণের জন্য ১২ মিটার পানির গভীরে নেওয়া হচ্ছিল। পানির মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 