শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবশেষে করোনা বিলে ট্রাম্পের সই
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবশেষে করোনা বিলে ট্রাম্পের সই
১০২৮ বার পঠিত
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে করোনা বিলে ট্রাম্পের সই

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দলীয় ও বিরোধীদলের চাপের মুখে অবশেষে করোনা বিলে সই করেছেন। ২.৩ ট্রিলিয়ন ডলারের বিলে সই করার সময়ে তিনি ফ্লোরিডায় ছুটিতে ছিলেন। এই অর্থ করোনার মধ্যে আমেরিকায় বেকার হয়ে পড়া কয়েক মিলিয়ন লোকের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ‘কোভিড রিলিভ বিল নিয়ে সুসংবাদ রয়েছে। তথ্য জানতে অনুসরণ করুন’। এমন টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে বিদায়ী প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করেছেন।

এর আগে প্রত্যেক মার্কিনিকে ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ ডলার দিতে বিলের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছিলেন ট্রাম্প। তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ২০০০ ডলার এবং বাচ্চাদের জন্য ৬০০ ডলারের প্রস্তাব দিয়েছিলেন।

ক্রিসমাসের ছুটিতে ক্রিসমাস উইকেন্ডে তার মার-এ-লগো রিসর্টে গল্ফ খেলায় ব্যস্ত রয়েছেন ট্রাম্প। নিজের দলীয় ও বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে তিনি এই বিলে সই করতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে কংগ্রেসে বিলটি অনুমোদিত হয়। এটি পাস হওয়ার জন্য ট্রাম্পের সইয়ের প্রয়োজন ছিল।

যাদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার তারা প্রত্যেকে ৬০০ ডলার করে অনুদান পাবেন। এছাড়া যাদের বার্ষিক আয় ৯৫ হাজার ডলার তারা কিছুটা কম অর্থ পাবেন। এছাড়া শিশুদেরকেও ৬০০ ডলার করে দেয়া হবে।

এর আগে ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট বরাদ্দ না রাখার অভিযোগে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় এই জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে।

বিলটিতে করোনাভাইরাসে অতি জরুরি সহায়তার জন্য ৯৮ হাজার ২শ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেকারভাতাও। ট্রাম্প এই বিলে সই না করলে এই ভাতাও বন্ধ হয়ে যেত।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প