শিরোনাম:
●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্র শনাক্ত হয়েছে নতুন কোভিড-১৯ সংক্রমণ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্র শনাক্ত হয়েছে নতুন কোভিড-১৯ সংক্রমণ
১৩২৬ বার পঠিত
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র শনাক্ত হয়েছে নতুন কোভিড-১৯ সংক্রমণ

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ আমেরিকাতে ও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন।

নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঘটলো এমন সময় যখন করোনাভাইরাসের টিকার বিলি বণ্টন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।

তিনি বলছেন, টিকা দেয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না।যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা ব্যাপক অনুসন্ধান করেছেন এখন পর্যন্ত তার কাছাকাছি আসা ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

বিশ্বের বিভিন্ন দেশেই নতুন ধরনের এই করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। এর আগে কানাডায় দুইজন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।



এ পাতার আরও খবর

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

আর্কাইভ

পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের