শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করল রাশিয়া
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করল রাশিয়া
১৪৯৩ বার পঠিত
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করল রাশিয়া

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে রাশিয়ার সরকার। এই নির্দেশের কারণে জার্মানির এসব কর্মকর্তা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

জার্মানির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়ার কারণে মস্কো এই ব্যবস্থা নিল। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ এবং জার্মানির ওপর সাইবার হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বার্লিন।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো এ ধরনের জবাব দেয়ার অধিকার রাখে এবং জার্মানি যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ অব্যাহত রাখে তাহলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে।

অ্যালেক্সি নাভালনি
বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে রাশিয়া জার্মান নাগরিকদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হয়েছে এবং রাশিয়ার অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জার্মানির যেসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশ বলে উল্লেখ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

জার্মানির জাতীয় সংসদে ২০১৫ সালে মস্কো সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে বার্লিন সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে



এ পাতার আরও খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?