শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের হামলার নিন্দা বিশ্বনেতাদের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের হামলার নিন্দা বিশ্বনেতাদের
১৫৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের হামলার নিন্দা বিশ্বনেতাদের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তীব্র নিন্দা জানিয়ে বিশ্বনেতারা বলেছেন, সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার বুলি আওড়ানো ট্রাম্প নিজ দেশের গণতন্ত্রকেই ধুলায় মিশিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশনও নজিরবিহীন ওই ঘটনায় স্থগিত হয়ে গেছে সাময়িকভাবে।

কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের চালানো তাণ্ডবকে ‘ভয়াবহ’ ও ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলেও আখ্যায়িত করেছেন অনেক নেতা। তাঁরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কংগ্রেস ভবনে হামলাকে ‘অসম্মানজনক দৃশ্যের’ অবতারণা বলে নিন্দা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পাশে দাঁড়ায়। এখন দেশটিতে শান্তিপূর্ণভাবে ও নিয়ম অনুযায়ী ক্ষমতার হস্তান্তর হওয়াটা জরুরি।’

ট্রাম্প-সমর্থকদের সহিংসতার সমালোচনায় যোগ দিয়েছেন অন্য ব্রিটিশ রাজনীতিবিদেরাও। যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, এটি ‘গণতন্ত্রের ওপর সরাসরি হামলা’।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন টুইট করেন, ক্যাপিটল হিলের দৃশ্য ‘একেবারে ভয়ানক’।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, ‘মার্কিন গণতন্ত্রের শক্তিশালী অবস্থার প্রতি আমার আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এ উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে উঠবেন।’

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা ড্রায়ান ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি গণতন্ত্রের ওপর বড় হামলা।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, ‘ট্রাম্প ও তাঁর সমর্থকদের মার্কিন ভোটারদের রায় শেষমেশ মানতেই হবে এবং গণতন্ত্রকে পদদলিত করা থামাতে হবে।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে, সে বিষয়ে তিনি আস্থাবান। অন্যদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার অপেক্ষা করছেন।

উত্তর আটলান্টিক অঞ্চলের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ নেতাদের নিন্দায় শরিক হয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি অবশ্যই শ্রদ্ধা দেখাতে হবে।

‘গণতন্ত্রের ওপর হামলার ঘটনায় ভীষণ অস্বস্তি ও দুঃখ’ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর দেশের নাগরিকেরা। টুইটারে তিনি লিখেছেন, ‘সহিসংতা কখনো জনগণের ইচ্ছার ওপর জয়ী হবে না। যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র অবশ্যই সমুন্নত রাখতে হবে। আর এটা হবেই।হামলার নিন্দা জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। মরিসন বলেন, এটি একটি বিরক্তিকর দৃশ্য। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিকে তাকিয়ে আছেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংযম ও সাধারণ জ্ঞান প্রদর্শনের আহ্বান জানান।

ওদিকে ভেনেজুয়েলার সরকার বলেছে, এ ঘটনায় এটাই ফুটে উঠেছে, যুক্তরাষ্ট্র তার আগ্রাসনের নীতি দিয়ে দেশে দেশে যে পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, আজ তারাই সেই পরিস্থিতির শিকার হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প