শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে নিঃসঙ্গ কাটছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে নিঃসঙ্গ কাটছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯১১ বার পঠিত
সোমবার, ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইট হাউসে নিঃসঙ্গ কাটছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ হোয়াইট হাউসেও সর্বোপরি, কেউ আপনার কথা চিন্তা করে না। প্রত্যেকেই বিধ্বস্ত, সত্যি ট্রাম্প বলতে সবাই এই শেষ সময়টুকু চলে যাওয়ার অপেক্ষা করছে’- কথাগুলো বলছিলেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তার এই কথাতেই বোঝা যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আসনে বসেও কতটা নি:সঙ্গ সময় কাটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গত চার বছরে নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন ট্রাম্প। তবে ক্ষমতার একেবারে শেষ সময়ে এসে এমন অভাবনীয় দুঃসহ পরিস্থিতির মুখে পড়তে হবে এটা হয়তো কল্পনাও করেননি তিনি। নিজ দল, পার্লামেন্টে আগেই একা হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, এবার সামনে এলো যে হোয়াইট হাউসে তার যাওয়ার অপেক্ষা করছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের স্টাফরা সময় গণনা করছেন যে কখন ট্রাম্পে সময় শেষ হবে। মার্কিন পার্লামেন্টে সমর্থকদের হামলায় ট্রাম্পের উস্কানির যথেষ্ট প্রমাণ রয়েছে। এই ঘটনার পর এতদিন প্রশাসনের যারা ট্রাম্পের অনুগত ছিলেন এবং সাবেক যারা ট্রাম্পকে সমর্থন করতেন তাদের সমর্থন হারিয়েছেন তিনি।

সোমবার ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব হাউসে তুলতে পারে ডেমোক্র্যাটরা। এই ঘটনার পর হোয়াইট হাউসের কর্মকর্তারা বিরক্ত ও বিব্রত। তারা মনে করছেন যে, ট্রাম্পের আচরণে তাদের সম্মানহানি হয়েছে এবং চাকরির ক্ষতি হয়েছে। এ বিষয়ে তারা উদ্বিগ্ন।

গত কয়েকদিনে হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। যারা এখন তাদের দায়িত্বে রয়েছেন তারা বলছেন, হোয়াইট হাউসে স্বচ্ছভাবে ক্ষমতা স্থানান্তর নিশ্চিত করতে তারা দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউসের একজন প্রবীণ কর্মকর্তা ট্রাম্পের ওপর আক্ষেপ করে বলেন, ‘তিনি আমাদের হারিয়েছেন। তিনি তার নিজের প্রশাসন হারিয়েছেন। আমি যেমন বলেছিলাম, আমাদের মধ্যে অনেকে মনে করছে যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

ট্রাম্প প্রশাসনের সমস্ত কর্মকর্তারা ২০ জানুয়ারি তার ক্ষমতা শেষ হওয়ার দিনগুলো গণনা করছেন। শুধু হোয়াইট হাউস কর্মকর্তাদের সঙ্গেই নয় রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও সম্পর্কের দারুণ অবনতি হয়েছে ট্রাম্পের।

ক্যাপিটলে তার সমর্থকদের তাণ্ডবের আঁচ ভালোভাবেই টের পাচ্ছেনট্রাম্প। আর নয় দিন পরেই প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হবে তাকে। দায়িত্ব নেবেন জো বাইডেন। কিন্তু ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের উস্কানিতেই পুরো তাণ্ডব হয়েছে। তাই তার প্রেসিডেন্ট পদে থাকার কোনো অধিকার নেই।

স্পিকার ন্যান্সি পেলোসি রবিবার বলেছেন, তারা প্রথমে একটি প্রস্তাব অনুমোদন করতে চাইবেন, যেখানে ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করা হবে, তিনি যাতে সংবিধানের ২৫ তম সংশোধনে দেয়া ক্ষমতার প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেন। তাতে কাজ না হলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নেয়া হবে।

আগেও একবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু তা অনুমোদিত হয়নি। রিপাবলিকানদের সমর্থন না পেলে তা হওয়া কঠিন।

ইতিমধ্যে দুই জন রিপাবলিকান সেনেটার ক্যাপিটল নিয়ে ট্রাম্পের নিন্দা করেছেন। রিপাবলিকান সেনেটার প্যাট টুমে তো ট্রাম্পের পদত্যাগও দাবি করেছেন। ক্যালিফোর্নিয়ার সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শুয়ার্জনেগার ক্যাপিটলের ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, তার ১৯৩৮ সালে হাউস অফ ব্রোকেন গ্লাসের কথা মনে পড়ে যাচ্ছে। প্রাউড বয়েসদের সঙ্গে নাৎসীদের মিল খুঁজে পাচ্ছেন তিনি। তবে ট্রাম্পে ভাগ্যে কী রয়েছে সেটির জন্য অপেক্ষা করতে হবে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না