বুধবার, ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প
হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়াকে নিয়ে শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন । নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না থেকে তিনি চলে যাচ্ছেন ফ্লোরিডার গলফ ক্লাবে।
বুধবার ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে।
নিজের বিদায় অনুষ্ঠানও ওয়াশিংটন ডিসির বদলে মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন। মেরিন ওয়ানে করে সেখানেই রওয়ানা হয়েছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম খবরে বলা হয়, ট্রাম্প হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে যাচ্ছেন। সেখানে ছোট পরিসরে একটি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেবেন। এর পরই তিনি শেষবারের মতো এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডার পাম বিচে যাবেন।
ট্রাম্পের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এই অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে অতিথিদের স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় (জিএমটি ১২:১৫) উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে ট্রাম্প চলে গেলেও বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাই ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি। বাইডেনের অভিষেক অনুষ্ঠান শেষে পেন্স ইন্ডিয়ানা চলে যাবেন বলে জানা গেছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 