শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মোকাবিলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মোকাবিলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই
৯৪৯ বার পঠিত
শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মোকাবিলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১০টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এছাড়া বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ডাইনিং রুমে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জো বাইডেন। সেখানেই তিনি এসব কথা জানান।

এসময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, কোভিড-১৯-এর সংক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে । আজকের নাজুক অবস্থার সৃষ্টি যেমন একদিনে হয়নি, তেমনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যও সময় লাগবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবেই। প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, ‘আমরা এই মহামারিকে পরাজিত করব।’

জো বাইডেন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় তাঁর প্রশাসনের ১০০ পৃষ্ঠার কৌশলপত্র অবমুক্ত করেন। মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বৃদ্ধি, টিকা সরবরাহ ত্বরান্বিত করা, টেস্টিং বাড়ানো ও অন্যান্য জনস্বাস্থ্য বিষয়কে এই কৌশলপত্রে প্রাধান্য দেয়া হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্থানীয় ফার্মেসিগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে সহজে টিকা দেয়ার ব্যবস্থা করেছে। টিকা দিতে ফেডারেল জনস্বাস্থ্য বিভাগে বিপুল স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রে বাইরের কোনো দেশ থেকে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সনদসহ অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপের নির্দেশ জারি করা হয়েছে।

জো বাইডেন বলেন, যুদ্ধকালীন জরুরি অবস্থা বিবেচনা করে চলমান মহামারি পরিস্থিতি মোকাবিলা করা হবে।

করোনা মহামারি মোকাবিলায় শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে প্রশাসনে যুক্ত করেছেন বাইডেন।

এদিকে হোয়াইট হাউসের প্রেসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাউসি বলেন, ইতিহাসের এক অন্ধকার সময় অতিক্রম করছে আমেরিকা। তবে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। ট্রাম্প প্রশাসনে কাজ করার সময় নানা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। ফাউসি বলেন, নিজেকে অনেকটাই মুক্ত মনে হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক আলাপ করা যাচ্ছে।

এসময় ফাউসি জানান, গ্রীষ্মকালের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ আমেরিকার মানুষকে টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এমনটা হলে এ বছরের শেষ দিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে।

গত বছরের মার্চ মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে চার লাখ ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আড়াই কোটির বেশি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প