শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ওয়েস্ট ইন্ডিজকে টাইগারদের হোয়াইটওয়াশ
প্রথম পাতা » খেলাধুলা | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ওয়েস্ট ইন্ডিজকে টাইগারদের হোয়াইটওয়াশ
১৫৬১ বার পঠিত
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়েস্ট ইন্ডিজকে টাইগারদের হোয়াইটওয়াশ

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ শেষ ম্যাচেও তুলে নিল দুর্দান্ত জয়। ব্যাটে-বলে কোনোখানেই পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারাল টাইগাররা। যার ফলে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

এদিন বাংলাদেশের দেয়া ২৯৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে ৪৪.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রভম্যান পাওয়েল। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, মোস্তাফিজুর রহমান ২টি, মেহেদী হাসান মিরাজ ২টি, তাসকিন আহমেদ ১টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।

ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে সাজঘরে পাঠায় বাংলাদেশ। দুইটি উইকেটই নেন মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওটলি। ৮ বলে ১ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হন সুনিল আমব্রিস। ১৪ বলে ১৩ রান করেন তিনি।

১৩তম ওভারে কাইল মায়ার্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন মিরাজ। সফরকারীদের দলীয় রান যখন ৭৯ তখন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৬ বলে ১৭ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন তিনি। ২৬তম ওভারে নিজের দ্বিতীয় শিকার করেন সাইফউদ্দিন। বোনারকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। ৬৬ বলে ৩১ রান করেন বোনার।

প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের সফল হতে দেননি বাংলাদেশের বোলাররা। শেষমেশ ১৭৭ রানে তারা অলআউট হয়ে যায়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে চারজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬৪ রান করেন। ৫১ রান করেন সাকিব আল হাসান।

হাফ সেঞ্চুরি করার পথে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে যেকোনো এক দেশের মাটিতে ৬ হাজারের বেশি রান ও ৩০০ উইকেটের রেকর্ডের মালিক শুধুই সাকিব। বিশ্বের আর কোনো ক্রিকেটারের এই রেকর্ড নেই। সাকিব এই রেকর্ড গড়েছেন নিজ দেশের মাটিতে।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল ভারতের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজারের বেশি রান ও ৩০০ উইকেট শিকার করেছেন।

তামিম ইকবালও একটি রেকর্ড গড়েছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। এই ম্যাচে মাঠে নামার আগে চট্টগ্রামের তামিমের রান ছিল ৪৯৭। এই ভেন্যুতে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলে ৫৬১ করেছেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আলহারি যোসেফ ২টি, কাইল মায়ার্স ২টি ও রেমন রেইফার ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১২০ রানে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস: ২৯৭/৬ (৫০ ওভার)

(তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমদুউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফউদ্দিন ৫*; আলজারি ২/৪৮, হার্ডিং ০/৮৮, মায়ার্স ১/৩৪, রেইফার ২/৬১, আকিল ০/৪৬, মোহাম্মদ ০/১৬)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৭৭ (৪৪.২ ওভার)

(ওটলি ১, আমব্রিস ১৩, বোনার ৩১, মায়ার্স ১১, মোহাম্মদ ১৭, পাওয়েল ৪৭, হ্যামিলটন ৫, রেইফার ২৭, আলজারি ১১, আকিল ০, হার্ডিং ১; সাইফউদ্দিন ৩/৫১, মোস্তাফিজ ২/২৪, তাসকিন ১/৩২, মিরাজ ২/১৮, সাকিব ০/১২, রিয়াদ ০/১১, সৌম্য ১/২২, শান্ত ০/৪)।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না