রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল মিয়ানমার
অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল মিয়ানমার
বিবিসি৩৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচির গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
আজকের (শনিবার) ওই বিক্ষোভ হাজার হাজার মানুষ অংশ নিয়ে সেনা অভ্যুত্থানকে সামরিক স্বৈরতন্ত্র বলে আখ্যা দেন এবং নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের বেশিরভাগই সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের পতাকার রংঙের সঙ্গে মিল রেখে পোশাক পরেন।
গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে লীগ ফর ডেমোক্রসি দল ব্যাপকভাবে বিজয় লাভ করে কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সেনাবাহিনী ওই নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত সোমবার মিয়ানমারে সংঘটিত সামরিক অভ্যুত্থানের পর আজই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। গতকালও ইয়াঙ্গুন শহরে শত শত মানুষের বিক্ষোভ হয় যাতে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকরা নেতৃত্ব দেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 