শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
৯৫৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন- মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ বুধবার অনুমোদন দিয়েছেন।

এই নিষেধাজ্ঞা দেশটির সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার ওপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের রাখা একশ কোটি ডলার অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।

অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষনা এল।

অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, ‘বার্মার জনগণ তাদের কণ্ঠস্বর শোনাচ্ছে এবং বিশ্ব তা দেখছে।’ তিনি বলেন, ‘প্রতিবাদ বাড়ছে, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় তাদের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমরা এর বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, এ সপ্তাহে তার প্রশাসন অবরোধের প্রথম ধাপের লক্ষ্যগুলো চিহ্নিত করবে। যদিও রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার দায়ে ইতোমধ্যেই মিয়ানমারের কিছু সামরিক নেতাকে কালো তালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, ‘আমরা কঠোরভাবে রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করব। মার্কিন যে সম্পদ বার্মা সরকারকে উপকৃত করে তা আমরা স্থগিত করতে যাচ্ছি। অন্যদিকে স্বাস্থ্য সেবা, সুশীল সমাজের দলগুলো ও অন্যান্য ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করছি যেন বার্মার জনগণ সরাসরি উপকৃত হয়।’গত মাসে দায়িত্ব নেয়ার পর এটি বাইডেনের প্রথমবার কোনো নিষেধাজ্ঞা আরোপের ঘটনা।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না