শিরোনাম:
●   ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল ●   ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প ●   ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ●   ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ●   মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত ●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন ভোট নিয়ে ‘সন্তুষ্ট-ইসির সচিব
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন ভোট নিয়ে ‘সন্তুষ্ট-ইসির সচিব
১০৫৪ বার পঠিত
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন ভোট নিয়ে ‘সন্তুষ্ট-ইসির সচিব

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিক্ষিপ্ত সংঘর্ষ আর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌরসভার চতুর্থ ধাপের ভোট নিয়ে নির্বাচন কমিশনের সন্তোষের কথা জানালেন ইসির নতুন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি।

এই মাসেই নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব নেন হুমায়ুন কবীর। তার দায়িত্বগ্রহণের পর চলমান পৌর নির্বাচনে রোববারই প্রথম ভোট হল।

পৌরসভা নির্বাচনের প্রথম তিনটি ধাপে ভোটগ্রহণ নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছিলেন ইসির আগের সচিব মো. আলমগীর; যদিও সেই সব ভোট নিয়েও এবারের মতোই অভিযোগ ছিল।

রোববারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির এক প্রার্থীও ভোট বর্জন করেন।

ইসি সচিব হুমায়ুন বলেন, “রিটার্নিং অফিসাররা যে রিপোর্ট দিয়েছেন প্রতি ঘণ্টায় ঘণ্টায়, এর ওপর ভিত্তি করে এবং টেলিভিশনও দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে, ভালো হয়েছে ভোট।… আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট।

প্রথম তিন দুই ধাপের ভোটে গোলযোগ-সংঘর্ষ হওয়ায় এবার বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তাতেও কিছু এলাকায় সংঘাত এড়োনো যায়নি।

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ভোট চলাকালে দুটি পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচনে এক ওয়ার্ড কাউন্সিলরকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ উঠে। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহতও হন।

পটিয়ার সহিংসতার বিষয়ে হুমায়ুন বলেন, সেখানে নিহতের ঘটনাটি ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে।

“এই লোকটি মারা গিয়েছে ভোট কেন্দ্রে বাইরে। সত্যিই দুঃখজনক ব্যাপার এটি। নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা ছিল একটি প্রাণও যেন ঝরে না পড়ে।”

এক্ষেত্রে ইসির কিছু করার ছিল না বলে দাবি করেন তিনি।

“যেটি আমাদের ভোটকেন্দ্র ছিল, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী ছিল। কিন্তু এটি ভোট কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে। তারা বাইরে গিয়ে ঝগড়া করেছে, সেখানে নিহত হয়েছে। সেখানে আসলে ওই মুহূর্তে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। এটি আমাদের কাছে মনে হয়েছে।”

ইসি সচিব দাবি করেন, ভোটকেন্দ্রের বাইরের ঘটনার প্রভাব ভোটে পড়েনি।সেখানে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। রিটার্নিং অফিসার যে দায়িত্ব দিয়েছেন, তাতে মনে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে।”

গোলযোগ-অনিয়মের বিষয়ে সচিব জানান, নরসিংদীতে চারটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ভোট বন্ধ করে দিয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ির একটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। শরীয়তপুরের ডামুড্ডায় দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে।

“মোট ৭টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। বাকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে,” বলেন তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের কথা রয়েছে।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান