রবিবার, ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন সিনেটে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের করোনা সহায়তা বিল পাস
মার্কিন সিনেটে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের করোনা সহায়তা বিল পাস
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের মহামারিতে বিধ্বস্ত আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে মার্কিন সিনেটে ১৯০০০০ কোটি ডলারের ত্রাণ সহায়তার প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে।এটাকে প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দানবীয় পদক্ষেপ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
শনিবার সিনেট অধিবেশনে আইনপ্রণেতাদের দীর্ঘ আলোচনা ও বিতর্ক শেষে এই বিলের অনুমোদন মিলেছে। দলীয় সিদ্ধান্ত অনুসারে প্যাকেজের পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে।
অর্থাৎ পদক্ষেপটি পক্ষে ৫০ ভোট ও বিপক্ষে ৪৯টি পড়েছে। পরে বিলটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রীত প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। সেখানেই আইনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে বলে ধরে নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমার অঙ্গীকার আমেরিকানদের সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি বলতে পারি, নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি। এটি অবশ্যই কোনো সহজ কাজ না। কিন্তু প্রয়োজনটা অতি জরুরি।
সারারাত ধরে চলা অধিবেশনে সিনেটের সংখ্যালঘু রিপাবলিকানরা প্রায় তিন ডজন সংশোধনী প্রস্তাব করে বিল পাসে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, এতে অধিবেশন লম্বা হলেও তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, অনেকের বেশি মানুষের কাছে এই বিলটি অনেক বেশি সহায়তা পৌঁছাতে সক্ষম হবে। গত কয়েক দশকে কেন্দ্রীয় সরকার যেটা করতে পারেনি, এই বিল তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 