শিরোনাম:
●   সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস ●   গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? ●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!
১২২৩ বার পঠিত
বুধবার, ৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কওমি মাদরাসায় পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তবে সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হচ্ছে বলে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ থেকে জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে পরীক্ষা নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। বর্তমান লকডাউন পরিস্থিতিতে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন।

বুধবার (৭ এপ্রিল) তিনি বলেন, ‘গত ৩ তারিখ থেকে আমাদের এ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আজ বুধবার দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করা হচ্ছে। বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে এ পরীক্ষা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী রোববার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সেটি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

লকডাউনের মধ্যে পরীক্ষা আয়োজন সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কি-না এমন বিষয়ে জানতে চাইলে মুফতি নুরুল আমিন বলেন, কওমি শিক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেটি আমাদের মুরুব্বিরা পর্যালোচনা করছেন। সেটিকে গুরুত্ব দিয়ে আমাদের পরীক্ষাগুলো সংকোচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘সরকার সব আবাসিক ও অনাবাসিক মাদরাসা বন্ধ রাখার বিষয়ে গতকাল পুনরায় নির্দেশনা দিয়েছে’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের ওই নির্দেশনা আমাদের কাছে আছে। সেখানে পরীক্ষা বন্ধের ব্যাপারে কোনো কথা নেই। আমাদের আবাসিক-অনাবাসিক সব প্রতিষ্ঠান বন্ধ আছে। পরীক্ষা সরকারের অনুমতি সাপেক্ষেই নেয়া হচ্ছে।

সারাদেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে। সকাল ৯টা থেকে এবং বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে কওমি মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।



এ পাতার আরও খবর

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল