শিরোনাম:
●   অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের ●   ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ●   দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক ●   যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের ●   সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ●   ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া ●   ইরান এখন নতুন বিশ্বশক্তি ●   আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস ●   হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপিয়ান সুপার লিগ, ফিফা-উয়েফার তোপের মুখে
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপিয়ান সুপার লিগ, ফিফা-উয়েফার তোপের মুখে
১৪৯৫ বার পঠিত
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপিয়ান সুপার লিগ, ফিফা-উয়েফার তোপের মুখে

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ ইউরোপের জনপ্রিয় ১২টি ক্লাবের অংশ নেয়া নিশ্চিত৷ সঙ্গে আরো আটটি যোগ হলে ফুটবল বিশ্বে স্মরণকালের সবচেয়ে বড় চমক হবে৷ প্রস্তাবিত এই ইউরোপিয়ান সুপার কাপ৷ কিন্তু চমকের ঘোষণা দিয়েই আয়োজকেরা এখন চাপের মুখে৷
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো বলেছেন, সুপারকাপে যোগ দিলে ক্লাবগুলোকে ভয়াবহ ‘পরিণতির’ জন্য প্রস্তুত থাকতে হবে৷ সুইজারল্যান্ডে আয়োজিত উয়েফার সভায় তিনি বলেন, ‘‘খেলাধুলায় ইউরোপীয় ধারাকে রক্ষা করা আমাদের দায়িত্ব৷ সুতরাং কেউ যদি নিজের পছন্দে অন্য পথে যেতে চায়, তার পরিণাম তাকে ভোগ করতে হবে৷”

এর আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইংলিশ, স্প্যানিশ ও ইটালিয়ান ও ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানায়, সুপার লিগের বিরুদ্ধে তারা সব ধরনের লড়াই চালিয়ে যাবে৷ বিবৃতিতে বলা হয়, সুপার লিগে যোগ দেয়া ক্লাবগুলিকে ঘরোয়া, ইউরোপীয় ও বৈশ্বিক সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে৷ পাশাপাশি সেই ক্লাবগুলোর খেলোয়াড়দের দেশের হয়ে খেলার সুযোগ কেড়ে নেয়া হতে পারে বলেও জানানো হয় বিবৃতিতে৷

রোববার ইউরোপের ১২টি ক্লাব এক বিবৃতির মাধ্যমে ইউরোপিয়ান সুপার লিগ শুরুর উদ্যোগের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ওই ১২টি ক্লাব প্রস্তাবিত এই লিগে যোগ দেবে।ঘোষণা অনুযায়ী, সুপার লিগে রয়েছে স্পেনের রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার এবং ইটালির ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলান।

জার্মানি আর ফ্রান্সের কোনো ক্লাবের নাম না থাকলেও ১২টি ক্লাবের সঙ্গে আরো তিনটি ক্লাব শিগগিরই যোগ দেবে বলে সুপার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে৷

ওই তিনটিসহ ১৫টি ক্লাবের সঙ্গে প্রতি বছর কোয়ালিফাই করে আসা পাঁচটি ক্লাব মিলিয়ে মোট ২০টি ক্লাবকে নিয়ে হবে এই টুর্নামেন্ট৷

পরিকল্পনা অনুযায়ী, ২০টি ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হবে৷ দুই গ্রুপের দলগুলো প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। তারপর প্রতি গ্রুপের শীর্ষ তিন দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এভাবে ছয়টি দল শেষ আটের প্রথম ছয়টি স্থানে উঠে যাওয়ার পর গ্রুপে চতুর্থ ও পঞ্চম হওয়া ক্লাবের প্লে অফ খেলবে৷ প্লে অফ থেকে উঠে আসবে শেষ আটের বাকি দুটি দল।

টুর্নামেন্টে অংশ নিলে মোটা অংকের টাকা পাবে ক্লাবগুলো৷ পুরো আয়োজনের অর্থের জোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংক।সুপার লিগের প্রত্যেকটি প্রতিষ্ঠাতা ক্লাবকে ৩৫০ কোটি ইউরো করে দেবে তারা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই