শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৬ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’
১৩৫৩ বার পঠিত
বুধবার, ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

---বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকেঃ বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ঢুকেছে ঘূর্ণিঝড় ইয়াস। এটি ভারতের ওডিশা রাজ্যের ধামরা এলাকা থেকে ৪০ কিলোমিটার পূর্বে, ওডিশার বালাসোর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। যেকোনো সময় এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় আজ বুধবার সকাল সাতটার দিকে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

এদিকে বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, ওডিশার প্যারাদ্বীপে ইতিমধ্যে ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে। ঝোড়ো বাতাস এবং ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ইয়াসের প্রভাব প্রথম পড়ল ওডিশায়। যেকোনো সময় আঘাত হানতে পারে ইয়াস।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসে ভারতে এ পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছে।

ওডিশায় আঘাত হানার সময় সমুদ্রে ঢেউয়ের উচ্চতা থাকবে দুই থেকে চার মিটার। আর এই রাজ্যের জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভাদরাক এলাকায় বাতাসের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। দমকা বাতাসের গতিবেগ থাকবে ১৮৫ কিলোমিটার।

এদিকে ওডিশার বিভিন্ন অঞ্চলে গতকাল মঙ্গলবার থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস হচ্ছে। গতকাল সেখানে বাতাসের গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার। ওডিশা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, প্রত্যেক মানুষের জীবন গুরুত্বপূর্ণ। মানুষের জীবন বাঁচাতে যা করা দরকার, তা–ই করা হবে। ওডিশায় এনডিআরএফের ২৮টি টিম মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবরেও এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে।

ইয়াসের প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওডিশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া আন্দামান ও নিকোবরের প্রশাসকের সঙ্গেও বৈঠক করেছেন অমিত শাহ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। রাত সাড়ে ১১টার দিকে গতিবেগ হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার। আগামীকাল বৃহস্পতিবার এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না