শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১২ জুন ২০২১
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পরিত্যক্ত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পরিত্যক্ত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
১৪২১ বার পঠিত
শনিবার, ১২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিত্যক্ত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ ইউরোর দ্বিতীয় দিনই দেখল হৃদয়ে শঙ্কার বান ডেকে যাওয়া এক ঘটনা। কোপেনহেগেনে ডেনমার্কের সঙ্গে ফিনল্যান্ডের ম্যাচের প্রথমার্ধের শেষদিকে হঠাৎ মাঠে পড়ে যান ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন।

তাঁর শেষ অবস্থা এখনো জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত।

তবে গত কয়েক মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অসমর্থিত কিছু একাউন্টে একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় এরিকসেনের হুঁশ ফিরেছে। পরে অবশ্য সংবাদ সংস্থা এএফপিও সেই ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যায়, এরিকসেনের মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তিনি মাথায় হাত দিয়ে তাকিয়ে আছেন।

সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানাচ্ছে, এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে এরিকসেনের সঙ্গে থাকা এক ডাক্তার ক্যামেরার দিকে ‘থাম্বস আপ’ দেখিয়েছেন বলেও জানাচ্ছে ইউরোপের কিছু সংবাদমাধ্যম।

পরিত্যক্ত হওয়ার আগে ম্যাচ গোলশূন্য সমতায় ছিল।

৪০ মিনিটে ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসেন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তাঁর কাছে আসার আগেই হঠাৎ মাঠে পড়ে যান এরিকসন। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে।

সঙ্গে সঙ্গেই সতীর্থ-ডাক্তাররা ছুটে আসেন তাঁর দিকে। তাঁদের উদ্বিগ্ন মুখই বলে দিচ্ছিল, অবস্থা ভীষণ গুরুতর। এক পর্যায়ে এরিকসেনের বুকে হাত দিয়ে চেপে (সিপিআর) তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত তাঁর কী অবস্থা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। চারিদিক ঘিরে রাখা হয়েছিল। প্রায় ১৩ মিনিট সেখানে চিকিৎসার পর ঘিরে রাখা অবস্থাতেই এরিকসেনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন রেফারি।

এরিকসেন মাঠে পড়ে যাওয়ার পরই ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল নিজের গোলপোস্ট থেকে ছুটে আসেন সেখানে। ছুটে আসেন বাকিরাও। চিকিৎসকেরাও দ্রুত চলে আসেন।

খেলোয়াড়েরা এসেই এরিকসেনের চারদিকে ঘিরে দাঁড়ান দর্শকের দিকে মুখ করে। যাতে মানবদেয়ালের মধ্যে এরিকসেন ও চিকিৎসকদের কিছুটা গোপনীয়তা দেওয়া যায়। ফিনল্যান্ডের খেলোয়াড়েরা তখন অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। সবার চোখেমুখেই ছিল উদ্বেগের ছাপ।

এক পর্যায়ে দেখা যায়, স্মাইকেল ও ডেনমার্ক অধিনায়ক মাঠের মধ্যে ‘এরিকসেন ১০’ জার্সি গায়ে চাপানো এক নারীকে সান্ত্বনা দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি এরিকসেনের বান্ধবী সাবরিনা ইয়েনসেন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না