শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২১ জুন ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত
৮৯৫ বার পঠিত
সোমবার, ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ২৫ জুন আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ মোট ১৭জন করোনা আক্রান্ত।

মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। এই ১৭ জনের মধ্যে রয়েছেন দলের প্রধান কোচ, অস্ট্রেলিয়ান শন লেন, ১২জন ফুটবলার এবং ৪ জন বল বয়।

জানা গেছে, যে ১২জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন বিদেশী ফুটবলার রয়েছেন। আবার ৯জনই হচ্ছেন প্রথম একাদশের ফুটবলার। গতকাল (রোববার) আট জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। আজ এসেছে আরো ৯ জনের।

আবু হাসান চৌধুরী প্রিন্স  জানান, ‘২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

২৫ জুন আবাহনীয়-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। তার আগেই করোনার এই দুঃসংবাদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোচ শন লেন নিজের বাসায় থাকলেও ফুটবলাররা ছিলেন ক্লাবেই। এখন কোচকে নিজের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। করোনাক্রান্ত ফুটবলাররা ক্লাবেই রয়েছেন।

আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা আগামীকালই (মঙ্গলবার) বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেয়ার আবেদন করবো। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।’



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?