মঙ্গলবার, ২২ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তুরস্কে কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে আদালত
তুরস্কে কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে আদালত
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল।
গতকাল (সোমবার) সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক একাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু একথা জানিয়েছে।
আনাদোলুর খবরে বলা হয়েছে- তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপি-কে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হবে।
চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপি-কে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন। দলটির হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনগত ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 