শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৩ জুন ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » টিকা কিনতে বাংলাদেশেকে ৯৪ কোটি ডলার ঋণ দিবে- এডিবি’
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » টিকা কিনতে বাংলাদেশেকে ৯৪ কোটি ডলার ঋণ দিবে- এডিবি’
১২৬২ বার পঠিত
বুধবার, ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকা কিনতে বাংলাদেশেকে ৯৪ কোটি ডলার ঋণ দিবে- এডিবি’

---বিবিসি২৪নিউজ, অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশেকে ৯৪ কোটি অ্যামেরিকান ডলার, যা বাংলাদেশী ৭,৯৪৫ কোটি টাকার সমপরিমাণ, ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি বলেছে এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে পারবে এবং ২০২৪ সালের মধ্যে দুই কোটির বেশি মানুষকে ওই টিকা দেওয়া সম্ভব হবে। এতে বলা হয়েছে এই ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ করোনার টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স বা ইউনিসেফের মাধ্যমে অথবা সরাসরি উৎপাদনকারীর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় টিকা কিনতে পারবে। এর আগে করোনাভাইরাসের টিকা কিনতে এডিবির কাছে ৫০ কোটি ডলারের ঋণ চেয়ে গত নভেম্বরে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার। বিবৃতিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়াকে উদ্ধৃত করে বলা হয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশেকে এডিবির ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবেই এই ঋণ দেয়া হবে যাতে ভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া যায়, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবিকার উৎস গুলোকে নতুন করে গড়ে তোলা যায় এবং অর্থনীতিকে আগের প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নেয়া যায়।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ব্রিফিংয়ে বলেছে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোতে করোনা ভাইরাসের টিকার মজুত শেষ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ, উগান্ডা ও জিম্বাবুয়ের মতো দেশগুলোতে টিকার সঙ্কট কঠিন আকার ধারণ করেছে। ব্রিফিংয়ে সংস্থাটির সিনিয়র উপদেষ্টা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে ১৩১টি দেশকে এ যাবৎ সরবরাহ করা হয়েছে মাত্র ৯ কোটি ডোজ টিকা যদিও এই কর্মসূচির মাধ্যমে ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সকল দেশে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে টিকা বিতরণ করে কমপক্ষে শতকরা ২০ ভাগ মানুষের সুরক্ষা নিশ্চিত করার আশা করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন উৎপাদন খাতের সমস্যার কারণে কর্মসূচিতে বিঘ্ন ঘটায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না