শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের শিকার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের শিকার
৮৫৩ বার পঠিত
রবিবার, ১৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের শিকার

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূতের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর আহত করেছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

সিলসিলা আলিখিলকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। শুক্রবার ইসলামাবাদে এই ঘটনা ঘটে। তাকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাকে ‘মারাত্মক নির্যাতন’ করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে।

প্রতিবেশী দেশ-দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপড়েন চলছে।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, বছর-কুড়ি বয়সের সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে।

মুক্তি পাওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

এটিকে ‘অমানবিক হামলা বলে বর্ণনা করে রাষ্ট্রদূত নাজিব আলিখিল বলেন তার কন্যা “এখন ভাল বোধ করছেন”।এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে।

রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শেইখ রশিদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার চান।

আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল।

আফগান সরকারের অভিযোগ, তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান।তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ভেতরে ক্রমেই অগ্রসর হচ্ছে। তারা বেশ কটি সীমান্ত চৌকিও দখল করে নিয়েছে আফগান সেনাবাহিনীর কাছ থেকে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ত্বরান্বিত করার পর তালেবানরা দ্রুত অগ্রসর হচ্ছে।

যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছে।

অন্যদিকে পাকিস্তান আফগান সরকারের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে বলছে, তারা নিজ মাটিতে বসে জঙ্গিদের হামলা চালাতে দিচ্ছে।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?