শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবার সোনা বিজয়ী সেরা মার্কিন জিমনাস্ট
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবার সোনা বিজয়ী সেরা মার্কিন জিমনাস্ট
৮৩৫ বার পঠিত
বুধবার, ২৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবার সোনা বিজয়ী সেরা মার্কিন জিমনাস্ট

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ টোকিও অলিম্পিক থেকে প্রচণ্ড মানসিক চাপের ফলে আমেরিকান জিমনাস্ট তারকা এবং চার-বার অলিম্পিক সোনা বিজয়ী সিমোন বাইলস টোকিও অলিম্পিকস থেকে সরে দাঁড়িয়েছেন।

মিজ বাইলস যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতনামা জিমনাস্ট। মঙ্গলবার মেয়েদের টিম ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর তিনি বলছেন, তার মানসিক স্বাস্থ্য পরিচর্যার দিকে তিনি এখন নজর দিতে চান।

মার্কিন অলিম্পিক দলের প্রধান এবং তার সতীর্থ প্রতিযোগীরা তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

চব্বিশ-বছর বয়সী সিমোন বাইলস টোকিওতে ব্যক্তিগত ইভেন্টের সবগুলোতে ফাইনালে পৌঁছেছিলেন।আজ বৃহস্পতিবার তার অল-অ্যারাউন্ড শিরোপা লড়াইয়ের কথা ছিল।

কিন্তু অলিম্পিক ভল্ট ইভেন্টে তার পয়েন্ট খুবই কমে গিয়েছিল। এরপরই তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এক পর্যায়ে তিনি অলিম্পিক অ্যারেনা থেকে বেরিয়ে গেলেও পরে সতীর্থদের সমর্থন জানানোর জন্য ফিরে আসেন।

টোকিওতে মিজ বাইলস তার ষষ্ঠ অলিম্পিক মেডাল জয় করেন।

অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন - সব মিলিয়ে তিনি এপর্যন্ত ৩০টি পদক জিতেছেন।কিন্তু মঙ্গলবারের দুর্বল পারফরমেন্সের পর তিনি বলেন, “এরপর আমি আর এগুতে চাইনি। আমার মানসিক স্বাস্থ্যের দিকে এখন নজর দিতে হবে। আমার মনে হচ্ছে এমুহূর্তে ক্রীড়া জগতের ওপর মানসিক চাপ অনেক বেশি।”

“আমাদের দেহ এবং মন - দুটোকেই ভাল রাখতে হবে। সারা দুনিয়া যেটা চায় শুধু তার দিকে নজর দিলেই হবে না। আমরা শুধু অ্যাথলেট না, আমরা একই সঙ্গে মানুষ।”

সিমোন বাইলসের এই সিদ্ধান্তের পর ২০১৬ সালের হকি স্বর্ণ পদক বিজয়ী স্যাম কুয়েক বলেন, “টোকিওর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য সারা দুনিয়া যখন তাকে দোষারোপ করছে তখন বুঝতে হবে যে সারা বিশ্বের চোখ যখন আমাদের ওপর থাকে, যে ধরনের চাপের মধ্যে আমরা থাকি, তার ফল ভাল হয় না।”



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?