শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অলিম্পিকের দ্রুততম মানব জ্যাকবস
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অলিম্পিকের দ্রুততম মানব জ্যাকবস
৮৫৮ বার পঠিত
রবিবার, ১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অলিম্পিকের দ্রুততম মানব জ্যাকবস

---বিবিসি২৪নিউজ,ক্রীড়া ডেস্কঃ ইতিহাসের পাতায় নাম লিখলেন লামন্ত মার্সেল জ্যাকবস। এবারের টোকিও অলিম্পিকের দ্রুততম মানব তিনি এবং ইতালির প্রথম। টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন তিনি। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। ৯.৮৪ সেকেন্ড নিয়ে রৌপ্য গেছে যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলির হাতে। রিও অলিম্পিকের মতো এবারও ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে, ৯.৮৯ সেকেন্ড টাইমিংয়ে।

অলিম্পিক আসরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হলো ১০০ মিটার দৌড়। গত তিনটি অলিম্পিক গেমসে এই ইভেন্টে সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য কেউ পাননি। ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার। তাই এবারে নতুন দ্রুততম মানব দেখল বিশ্ব।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জ্যাকবস তিন নম্বর লেনে দৌড় শুরু করেন। শেষ মুহূর্তে কেরলিকে ছাড়িয়ে ফিনিশিং লাইন ছোঁন তিনি। তারপরই আনন্দে উৎফুল্ল জ্যাকবস দৌড়ে চলে যান ইতালিয়ান সতীর্থ জিয়ানমার্কো তাম্বেরির কাছে, যিনি সদ্য পুরুষদের হাই জাম্পে সোনা জেতেন।

২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিকের পর প্রথমবার বোল্টকে ছাড়াই হলো এই প্রতিদ্বন্দ্বিতা। বেইজিং, লন্ডন ও রিও ডি জেনেইরোতে টানা তিনবার ১০০ মিটারে চ্যাম্পিয়ন হন জ্যামাইকান, জেতেন ২০০ মিটারেও। আর ২০০০ সালের সিডনি গেমসের পর প্রথমবার কোনো জ্যামাইকান ছিল না ফাইনালে। বোল্টের দীর্ঘদিনের সাবেক সতীর্থ ইয়োহান ব্লেক সেমিফাইনালের বাধা উতরাতে পারেননি।

আগের দিন শনিবার (৩১ জুলাই) দ্রুততম মানবীর খেতাব পান এলেইন থম্পসন হেরা। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন এই জ্যামাইকান।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প