শিরোনাম:
●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টিকা নিবন্ধন -সুরক্ষা অ্যাপ বন্ধে সাইবার হামলা
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টিকা নিবন্ধন -সুরক্ষা অ্যাপ বন্ধে সাইবার হামলা
৮০৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকা নিবন্ধন -সুরক্ষা অ্যাপ বন্ধে সাইবার হামলা

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, ‘প্রতিনিয়ত একটা মহল দেশে সাইবার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুরক্ষা অ্যাপ যাতে বন্ধ হয়ে যায়, সে জন্য বাইরে থেকে সাইবার হামলা চালানো হয়েছে। আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল তা ভালোভাবেই মোকাবিলা করেছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’

বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট। সেই সঙ্গে বিমানবাহিনীর সাইবার নিরাপত্তাসংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য কার্যকর তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে। আর সে জন্য ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারকে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম।

সে সময় সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচলন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন।



আর্কাইভ

আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান