মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তালেবানের বিরুদ্ধে আবারও যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প
তালেবানের বিরুদ্ধে আবারও যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন. আফগানিস্তানে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র পড়েছে তা ফেরত দিতে হবে অন্যথায় সেগুলোর জন্য মূল্য পরিশোধ করতে হবে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা করে রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “আমেরিকার ইতিহাসে এত বিশ্রীভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয় নি। একইসঙ্গে আফগানিস্তানে যত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তার সবই ফেরত আনার দাবি জানাতে হবে।”
মার্কিন অস্ত্র
ডোনাল্ড ট্রাম্প বলেন, তালেবান যদি এই সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, “যদি তালেবানের কাছ থেকে অস্ত্র ফেরত না আনা যায় তাহলে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে।”
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের প্রত্যাহার করা হয়েছে তবে দেশটির সামরিক বাহিনীকে তালেবান-বিরোধী লড়াইয়ে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছিল। দেশটি থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে চলে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 