শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত
৮৭৬ বার পঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো উচ্চ আদালতের নির্দেশে  বন্ধ করার প্রক্রিয়া শুরু করলেও কিছু নিবন্ধিত ও জনপ্রিয় পোর্টাল বন্ধ হয়ে পড়ায় সেই প্রক্রিয়া স্থগিত করেছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করে।

ফলে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়ায় নিবন্ধিত প্রথম সারির কিছু পোর্টালও সাময়িক বন্ধ হয়ে যায়। তবে প্রায় ঘণ্টা খানিক পরে সেগুলো চালু হয়েছে।

নিবন্ধিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ, বাসস ছাড়াও বেশ কিছু শীর্ষ অনলাইন পোর্টাল সাময়িক বন্ধ হয়ে যাওযায় লাখ লাখ ব্রডব্যান্ড পাঠক বিকেল থেকে সাইটে ঢুকতে পারছিলেন না। তবে মোবাইল থেকে ঢোকা যাচ্ছিল।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করতে গিয়ে নিবন্ধিত কিছু পোর্টাল সাময়িক সমস্যায় পড়েছিল। দ্রুত পদক্ষেপে সেগুলো চালু হয়েছে।

অনিবন্ধিত পোর্টালগুলো বন্ধ করতে নতুন তালিকা ধরে পরবর্তীসময়ে পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, অনিবন্ধিত পোর্টাল বন্ধ করতে গিয়ে হয় তো বা ভুলবশত কিছু পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল।

সূত্র জানায়, অনিবন্ধিত অনলাইন নিউজ পোটলর্টালগুলো বন্ধ করতে গিয়ে বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলে বন্ধ হয়ে যায় নিবন্ধিত ও জনপ্রিয় এসব সংবাদ মাধ্যম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রিয় এসব নিউজ সাইট বন্ধ হয়ে যাওয়ায় সেগুলোর অগণিত পাঠক ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আদালতের নির্দেশনার পর অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে বিটিআরসি। এতে কিছু নিবন্ধিত পোর্টাল বন্ধ হয়ে যায়। তাই এই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি বিটিআরসিকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

মন্ত্রী আরও বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হয়েছিল। এদিকে আদালতের নির্দশনার সময়সীমাও শেষ হয়ে আসছিল। বিটিআরসি তখন নিজস্ব তালিকা ধরে পদক্ষেপ নেওয়া শুরু করে।



এ পাতার আরও খবর

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পৃথিবীকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের পৃথিবীকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের
জলবায়ু সংকট মোকাবিলায় ‘উনা’কে কাজে লাগাতে চায় জাতিসংঘ? জলবায়ু সংকট মোকাবিলায় ‘উনা’কে কাজে লাগাতে চায় জাতিসংঘ?
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন-কম্পিউটার ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন-কম্পিউটার
বিশ্ব গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বিশ্ব গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
নাসায় ৫৪তম দেশ বাংলাদেশ, নভোচারী হতে পারবে বাংলাদেশিরাও নাসায় ৫৪তম দেশ বাংলাদেশ, নভোচারী হতে পারবে বাংলাদেশিরাও

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?