শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
৮৩০ বার পঠিত
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়।

প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৫০ ও সাকিবের ৪৬ রানে ভর করে বিশ্বকাপের এ আসরে নিজেদের সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেননি নাঈম শেখ।

দ্বিতীয় বলে সেসে বাউর হাতে ক্যাচ তুলে শূণ্য রান নিয়েই সাঝঘরে ফেরেন তিনি। ওয়ান রাউন্ডে নেমে দলের হাল ধরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু মাঠে বেশিক্ষণ থিতু হতে পারলেন না তিনি। ব্যক্তিগত ২৯ রান করে আসাদ ভালার বলে সেসে বাউর হাতে ক্যাচ তুলে উইকেট হারান এই ওপেনার।
চতুর্থ উইকেটে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না মুশফিক। সিমন আতাইয়ের বলে হিরি হিরির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রান করে বিদায় নেন তিনি। লিটন-মুশফিক ব্যর্থ হলেও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু অর্ধশতক পূর্ণ করার ৪ রান আগেই আসাদ ভালার শিকার হন তিনি। ৩ ছয়ে ৩৭ বল খরচায় ৪৬ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার।

সাকিবের বিদায়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ চার ও ৩ ছয়ে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন তিনি। কিন্তু ১৮তম ওভারে ছক্কা মারতে গিয়ে রাবুর বলে সোপারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন টাইগার অধিনায়ক। একই ওভারের শেষ বলে আতাইয়ের হাতে ক্যাচ দিয়ে ডাক মারেন সোহান। পরের ওভারে ব্যক্তিগত ২১ রান করে মোরেয়ার শিকার হন আফিফ হোসাইন।

শেষদিকে ব্যাট করতে নেমে ক্যামিও ইনিংসে বাংলাদেশকে এ আসরের সর্বোচ্চ ১৮১ রান এনে দেন সাইফুদ্দিন। ৬ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহেদি হাসান।

বাংলাদেশের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে পাপুয়া নিউগিনি। তবে তৃতীয় ওভারে লেগা সিয়াকাকে এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন সাইফউদ্দিন। ব্যক্তিগত ৫ রান করে সাঝঘরে ফিরেন পিএনজির এই ওপেনার। পরের ওভারে আসাদ ভালাকে ফেরান তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন পিএনজি অধিনায়ক।

পঞ্চম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নিয়ে পিএনজিকে কোণঠাসা করে দেন সাকিব আল হাসান। প্রথম বলে চার্লস আমিনিকে ফেরানোর পর চতুর্থ বলে সিমন আতাইকে ফেরান দেশসেরা এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিং করা সাকিব নিজের তৃতীয় ওভারে সেসে বাউকে শিকার করে তুলে নেন তৃতীয় উইকেট। ৭ রান করে সাঝঘরে ফেরেন পিএনজির এই ব্যাটার।

ধুঁকতে থাকা পিএনজি পাত্তাই পাচ্ছিল না বাংলাদেশের সঙ্গে। বল করতে এসে দশম ওভারে নরমান বানুয়ার উইকেট তুলে নেন মাহেদি। ব্যাটিং বিপর্যয়ে পড়া পিএনজি এক এক করে উইকেট হারাতে থাকে। মাঠে থিতু হয়ে থাকা হিরি হিরিকে নিজের চতুর্থ শিকার বানান সাকিব। ব্যক্তিগত ৮ রান করে সাঝঘরে ফেরেন পিএনজির এই ব্যাটার।

১৫তম সাইফউদ্দিনের দুর্দান্ত ইয়র্কারে উইকেট হারান চাদ সোপার। ব্যক্তিগত ১১ রান করে তার ফেরার পর দলের হাল ধরেন কিপলিন ডোরিগা। তাকে সঙ্গ দেয়া মোরেয়া রান আউট হন ব্যক্তিগত ৩ রান করে। এরপর ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বলে উইকেট হারান রাবু। আর ৯৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। শেষ পর্যন্ত ২ চার ও ২ ছয়ে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন ডোরিগা।

বাংলাদেশের হয়ে মাত্র ৯ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাকিব। ২টি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন ও তাসকিন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প