শিরোনাম:
●   জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন ●   শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি ●   বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা ●   শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত ●   মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ●   কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু ●   হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস ●   সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ! ●   ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত
৭৩৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশাযাত্রী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উর্মি মজুমদার উমা (২৪) ‍উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে, মাহাবুব আলম (২২) কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও সাদ্দাম হোসেন নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।



আর্কাইভ

জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী