শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৩ জন অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৩ জন অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু
৬৩৩ বার পঠিত
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৩ জন অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু

---বিবিসি২৪নিউজ আন্তর্জাতিক ডেস্ক:বৃহস্পতিবার দক্ষিণ মেক্সিকোতে অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে গেলে কমপক্ষে ৫৩ জন মারা যায়। অভিবাসন-প্রত্যাশীদের বেশীরভাগ মধ্য আমেরিকার নাগরিক।জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানো লোকেদের মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

চিয়াপাস সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়া জানান, চিয়াপাস রাজ্যের টাক্সটলা গুটেরেস শহরের বাইরে রাস্তার একটি বাঁকে ট্রাকটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মৃতের সংখ্যা ৫৩ বলে জানিয়েছে।রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জীবিতদের কান্নাকাটি শব্দ শুনেছেন। মেক্সিকোর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

রয়টার্সের ছবিগুলিতে দেখা গেছে যে মহাসড়কে একটি সাদা রং’এর ট্রেলার উল্টে গেছে।চিকিৎসার জন্য সড়কে আহতরা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। ছবিতে দেখা গেছে সাদা কাপড়ে মোড়ানো দুর্ঘটনায় নিহতদের দেহ সারিবদ্ধ করে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে এক নারী তার শিশুকে কোলে ধরে কাঁদছে। দুজনেই রক্তে ভেজা।

অন্য এক ভিডিওতে দেখা গেছে যে একজন ব্যক্তি বিধ্বস্ত ট্রেলারের ভিতরে ব্যথায় কুঁকড়ে রয়েছেন। সাহায্যকারীরা মৃতদেহ বের করার সময় লক্ষ্য করা যায় ঐ ব্যক্তি তেমন নড়াচড়া করছেন না।

চিয়াপাস সিভিল প্রোটেকশন জানিয়েছে, নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।

প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর টুইটারে এই দুর্ঘটনাকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে দুঃখ প্রকাশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনায় কয়েক ডজন লোক আহত হয়েছে এবং তাদের ওই এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্য আমেরিকায় দারিদ্র্য এবং সহিংসতা থেকে বাঁচতে অভিবাসন-প্রত্যাশীরা সাধারণত যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর জন্য মেক্সিকো হয়ে ভ্রমণ করে। কখনও কখনও অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে চোরাকারবারীদের বড় ট্রাকে তারা চড়ে যায়।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না