শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ৭০
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ৭০
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রেরদক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকিঅঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে। আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, টর্নেডোর আঘাতে কেনটাকির অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, টর্নেডোতে ৭০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তেপারে বলে আশঙ্কা করা হচ্ছে।কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক। ’ রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 