শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
৭৮৯ বার পঠিত
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় স্বর্ণখনির কাজে ব্যবহৃত বিস্ফোরক বহনকারী একটি গাড়ি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। দেশটির সরকারের তরফ থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে পাঁচশোর মতো ভবন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়। এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

Fatal road accident in Ghana in West Africa. A car full of mining explosives was traveling to the mine and collided with a motorcycle. The explosion blew everything for tens of meters around. It is assumed that there are numerous victims. pic.twitter.com/v7VpqLgQbD

— Aleksander Onishchuk (@Brave_spirit81) January 20, 2022
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের (এনএডিএমও) উপ-পরিচালক সেজি সাজি আমেদোনু বলেছেন, পাঁচশটির মতো ভবন ধসে পড়েছে।

জানা গেছে, দেশটির পশ্চিম অঞ্চলের বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে। এই অঞ্চলে কানাডার মালিকানাধীন একটি স্বর্ণখনি কিনরোস রয়েছে। এই স্বর্ণখনির এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি কিনরোস স্বর্ণখনি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘটেছে।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-অ্যাডো বলেন, বিস্ফোরণের ফলে বহু জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি। এক টুইট বার্তায় তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি