শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দায়িত্ব নিলেন কাঞ্চন-নিপুণ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দায়িত্ব নিলেন কাঞ্চন-নিপুণ
৬৪৭ বার পঠিত
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দায়িত্ব নিলেন কাঞ্চন-নিপুণ

---বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আজ শপথ নিয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা।

শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। এসময় নির্বাচিত অন্য শিল্পী ও উপস্থিত শিল্পীরা কাঞ্চন-নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে দেন।এসময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও নন্দিত অভিনেতা আলমগীর। নির্বাচিতদের মধ্যে ছিলেন ফেরদৌস, সাইমন, কেয়া, শাহনূর, অমিত হাসান, আরমান, আজাদ খান, নাদির খানসহ অনেকেই। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে চেয়ারে বসেন কাঞ্চন-নিপুণ।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থনের জন্য। মিশাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই। ও আজ এসেছে। আমাদের আনন্দটা বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করবো শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে।

শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আমার জয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যে আনন্দ দেখছি তা আমাকে আপ্লুত করেছে। যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, সমিতিতে আসতে পারেননি তারা আজ এসেছেন। কাঁদছেন আমাকে জড়িয়ে। মনে হচ্ছে অনেকদিন নিজ বাড়িতে ফিরেছেন। এই আনন্দ নিয়ে সবার জন্য কাজ করতে চাই।’

শপথ অনুষ্ঠানে আগের প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়েছিল।

সাবেক সভাপতি মিশা সওদার বলেন, ‘এখানে সবাই আমাদের কাছের লোক। মালাবদল ছাড়া কোনো কিছু না। আশা করছি তারা আরও ভালো কাজ করবেন শিল্পীদের জন্য। এখানে কাঞ্চন ভাই আছেন। আমাদের সবার প্রিয় ভাই। তিনি তার ব্যক্তিত্ব ও সততা দিয়ে সমিতি সব শিল্পীর জন্য গড়ে তুলবেন, আমার এই বিশ্বাস আছে।’

তবে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন নিপুণ।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না